ইউটিউবে ‘রঙ্গনা’, শাবনূর ফিরলেই নতুনভাবে শুরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫

ইউটিউবে ‘রঙ্গনা’, শাবনূর ফিরলেই নতুনভাবে শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫ |
বেশ জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হয়েছিল শাবনূর অভিনীত নতুন সিনেমা ‘রঙ্গনা’র শুটিং। পুবাইল ও ঢাকার বিভিন্ন লোকেশনে এরই মধ্যে সিনেমার বেশির ভাগ কাজও শেষ হয়েছিল। কিন্তু শুটিং শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমান জনপ্রিয় এই অভিনেত্রী। পরিকল্পনা ছিল, বিদেশ থেকে ফিরে বাকি অংশের কাজ শেষ করবেন শাবনূর। কিন্তু তিনি শিগগির দেশে ফিরতে না পারায় ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এম এস মুভিজ ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। তারা শুটিং হওয়া অংশটুকু পর্ব আকারে প্রকাশ করছে ইউটিউবে। এরই মধ্যে ২০ মিনিট দৈর্ঘ্যের একটি পর্ব প্রকাশ করা হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন আরাফাত হোসেন, প্রযোজনা করেছেন মৌসুমী মিথিলা। প্রযোজক মিথিলা বলেন, শাবনূর আপু দেশে ফিরলে ‘রঙ্গনা’ নতুন করে শুরু করব।

তখন গল্পেও পরিবর্তন আসবে। ফলে আগের দৃশ্যগুলো ব্যবহার করা সম্ভব হবে না। তাছাড়া দীর্ঘ বিরতির কারণে লুকেও অমিল দেখা দেবে। তিনি আরও যোগ করেন, “ভাবলাম দর্শককে বঞ্চিত করার কী দরকার! যেটুকু কাজ করেছি, অন্তত সেটুকুই সবাই দেখুক।”দর্শকের জন্য তাই আপাতত ইউটিউবে দেখা যাচ্ছে ‘রঙ্গনা’র অসমাপ্ত যাত্রা, আর শাবনূরের ফেরার অপেক্ষায় প্রযোজনা দল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর