ইলন মাস্কের জন্য ১ ট্রিলিয়ন ডলারের বেতন প্যাকেজ অনুমোদন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৫

ইলন মাস্কের জন্য ১ ট্রিলিয়ন ডলারের বেতন প্যাকেজ অনুমোদন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৫ |
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের জন্য ১ ট্রিলিয়ন ডলারের বেতন প্যাকেজ অনুমোদন দিয়েছেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। অনুমোদিত প্যাকেজ অনুযায়ী, আগামী দশ বছরে মাস্ককে তাঁর পারফরম্যান্সের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে হবে। সফল হলে তিনি টেসলার ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলার সমমূল্যের শেয়ার পাবেন। তবে মাস্ক যে পুরো অর্থই পাবেন বিষয়টি এমনও নয়। আল জাজিরা জানিয়েছে, বেতনের একটি অংশ কোম্পানিতে ফেরত দিতে হবে। সেটি বাদ দিয়ে মাস্কের বেতনের পরিমাণ দাঁড়াবে ৮৭৮ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার টেক্সাসের অস্টিনে টেসলার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বেতনের ওই প্যাকেজের পক্ষে মাস্ক ৭৫ শতাংশ শেয়ারহোল্ডারদের সমর্থন পান। পরে এক প্রতিক্রিয়ায়

মাস্ক বলেন, ‘আমি সত্যিই কৃতজ্ঞ। বিনিয়োগকারী হিসেবে আপনারা অসাধারণ।’ ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ প্রায় ৪৭৩ বিলিয়ন ডলার। নতুন প্যাকেজ বাস্তবায়িত হলে তিনি ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার হবেন। মাস্কের বেতন প্যাকেজ ঘোষণার পর শুক্রবার প্রি-মার্কেট ট্রেডিংয়ে টেসলার শেয়ার ২ শতাংশ বেড়েছে। গত ৬ মাসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৬২ শতাংশের বেশি। যেসব লক্ষ্য পূরণ করতে হবে এর মধ্যে আছে, আগামী ১০ বছরে ২০ মিলিয়ন গাড়ি উৎপাদন। সড়কে ১ মিলিয়ন কার্যকরী রোবোট্যাক্স (স্বয়ংচালিত ট্যাক্সি) নামাতে হবে। টেসলার গাড়িতে ফুল সেলফ-ড্রাইভিং সাবস্ক্রিপশন ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে হবে ১০ মিলিয়ন। লাভ করতে হবে ৪০০ বিলিয়ন ডলার। শর্ত আরও আছে। যেমন- টেসলার বর্তমান বাজার মূলধন ১ দশমিক

৫ ট্রিলিয়ন থেকে বাড়িয়ে ২ ট্রিলিয়নের বেশি করতে হবে। এটিও বাড়াতে হবে ৯টি ধাপে। প্রতিটি ধাপে বাড়াতে হবে ৫০০ বিলিয়ন ডলার। যাতে ২০৩৫ সালের মধ্যে বাজার মূলধন সাড়ে ৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়। আল জাজিরা বলছে, এসব লক্ষ্য পূরণ করতে পারলেই ইলন মাস্ক টেসলার শেয়ার ও নগদ মিলিয়ে অনুমোদিত বেতন প্যাকেজ পাবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতে শেয়ারবাজার ও রুপির বড় পতন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু একটি সাপ্তাহিক ছুটি বাতিল, কবে থেকে মিলছে ঈদের ছুটি স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ব্রিটিশ পপ তারকার এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে যা জানা গেল টিএসসিতে মিছিল থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুইজন রিমান্ডে বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ‘অতিভারি’ বৃষ্টির আভাস হরমুজ প্রণালিতে নতুন নিয়ম চালু করল ইরান সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী মোনামির পদত্যাগ নিয়ে যা বললেন নীলা ইসরাফিল বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত