এবার দীঘির সঙ্গে জুটি বাঁধছেন বাপ্পারাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৫

এবার দীঘির সঙ্গে জুটি বাঁধছেন বাপ্পারাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৫ |
দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। তার সঙ্গে জুটি বাঁধছেন তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘বিদায়’-এর মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন এই দুই প্রজন্মের তারকা। প্রযোজক শাহরিন আক্তার জানিয়েছেন, “আমাদের আগের সিনেমা ‘বরবাদ’-এর পরবর্তী প্রকল্পে সিয়ামকে নিয়ে কাজ করার পরিকল্পনা ছিল। আপাতত সেটি স্থগিত রেখে এখন বাপ্পারাজ ও দীঘিকে নিয়ে ‘বিদায়’ ছবির কাজ শুরু করেছি। এটি মানবিক ও সচেতনতামূলক একটি গল্প, যা পরিবার নিয়ে দেখার মতো।” গত শুক্রবার থেকে সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে ছবির শুটিং। সোমবার থেকে চলছে বাপ্পারাজের অংশের দৃশ্যধারণ। ছবিতে চেয়ারম্যানের চরিত্রে দেখা যাবে তাকে। শুটিংয়ে আরও যুক্ত হয়েছেন ফজলুর

রহমান বাবু ও ফারুক আহমেদসহ একাধিক পরিচিত মুখ। সিনেমার গল্প সম্পর্কে বাপ্পারাজ জানিয়েছেন, “চুক্তির শর্ত অনুযায়ী আপাতত সিনেমা নিয়ে কথা বলা নিষেধ। শুটিং শেষ করে মাসের শেষে বিস্তারিত জানাতে পারব।” প্রযোজনা সূত্রে জানা গেছে, নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা শুটিং চলবে সুনামগঞ্জে। এরপর মধ্যপ্রাচ্যের একটি দেশেও কিছু অংশের শুটিং হবে। গল্পে দেখা যাবে, এক প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন ও সেই যাত্রাপথের মানবিক টানাপোড়েন। প্রযোজক শাহরিন বলেন, “অনেকে জানতে চান, আমাদের ছবির নায়ক কে? আমি বলব, এই ছবির গল্পই আসল নায়ক। আমরা এমন একটি সিনেমা বানাতে চাই, যা দর্শকের মনে মানবিকতার বার্তা পৌঁছে দেবে।” ‘বিদায়’ ছবিটি আগামী ঈদ বা বছরের অন্য কোনো

উৎসব মৌসুমে মুক্তির লক্ষ্যে তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রযোজক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তর-পশ্চিমাঞ্চলে ফসলহানির শঙ্কা ঢাকায় বৃষ্টির দেখা নেই, যেমন থাকতে পারে আজকের আবহাওয়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, যা বলল ইরান ৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প শীর্ষ সন্ত্রাসীরা ফের তৎপর বিমানবন্দরের রানওয়ে নিরাপত্তা ঝুঁকিতে অবহেলার প্রতিশোধ নিতে প্রেমিককে পুড়িয়ে মারল প্রেমিকা যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বাঁচানো গেল না হাম আক্রান্ত শিশু সাদমানকে, মরদেহ নিয়ে ফেরার ছবি ভাইরাল ইরানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান ৫ বিভাগে শিলাবৃষ্টির আভাস সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন চট্টগ্রামে ‘গুপ্ত রাজনীতি’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী সোনারগাঁয়ে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন অনুপস্থিত, বহিষ্কৃত ৬ লক্ষ্য আন্দোলনে লাশ বৃদ্ধি স্নাইপারের গুলির জোগানদাতা বরখাস্ত কর্নেল হাসিনুর!