ছয় মাসে ব্যাংকের চাকরি হারিয়েছেন ৯৭৮ জন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৫
     ৭:১৭ অপরাহ্ণ

ছয় মাসে ব্যাংকের চাকরি হারিয়েছেন ৯৭৮ জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:১৭ 100 ভিউ
২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত- ছয় মাসে ব্যাংকের চাকরি হারিয়েছেন ৯৭৮ জন, যাদের মধ্যে নারী কর্মীর সংখ্যাই বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতে মোট কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৬৭ জন। গত ডিসেম্বরের শেষে এই সংখ্যা ছিল ২ লাখ ১৪ হাজার ২৪৫ জন। অর্থাৎ এই সময়ে কর্মী কমেছে ৯৭৮ জন। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নারী কর্মীদের ক্ষেত্রে। জুন শেষে ব্যাংক খাতে কর্মরত নারী কর্মীর সংখ্যা নেমে এসেছে ৩৫ হাজার ৭৮২ জনে, যা মোট কর্মীর ১৬ দশমিক ৭৮ শতাংশ। ছয় মাস আগেও এই সংখ্যা ছিল ৩৭

হাজার ৬৪৯ জন বা ১৭ দশমিক ৫৭ শতাংশ। অর্থাৎ নারী কর্মী কমেছে এক হাজার ৮৬৭ জন। বিপরীতে একই সময়ে পুরুষ কর্মী বেড়েছে ৮৮৯ জন। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বেসরকারি ব্যাংক খাতেই নারী কর্মীর সংখ্যা কমেছে সবচেয়ে বেশি। গত ডিসেম্বরের তুলনায় সেখানে নারী কর্মী কমেছে ২ হাজার ১৪ জন। বর্তমানে এ সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫০ জনে। তবে রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকে নারী কর্মী বেড়েছে ৮৩ জন, বিশেষায়িত ব্যাংকে বেড়েছে ৬০ জন এবং বিদেশি ব্যাংকে বেড়েছে ৪ জন। বাংলাদেশ ব্যাংকের সূত্রের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে কোনো ধরনের পরীক্ষা ও নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই অনেককে ব্যাংকে চাকরি দেওয়া হয়েছিল। গত বছরের ৫ আগস্টে আওয়ামী

সরকারের ক্ষমতাচ্যুতির পর তাদের মধ্যে অনেকে চাকরি হারিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য অংশ নারী। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, সামগ্রিকভাবে ব্যাংক খাতে নারীর সংখ্যা কমলেও উচ্চপর্যায়ে তাদের অংশগ্রহণ বেড়েছে কিছুটা। জুন শেষে উচ্চপর্যায়ের পদে নারীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ দশমিক ২৫ শতাংশে, যা গত ডিসেম্বরে ছিল ৯ দশমিক ৭৩ শতাংশ। এদিকে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও নারীর সংখ্যা কমেছে। গত ডিসেম্বরে যেখানে ছিল ১৩ দশমিক ৬১ শতাংশ, জুন শেষে- তা কমে ১২ দশমিক ৯৭ শতাংশে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বুয়েট ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, সভাপতি তানভীর ও সম্পাদক আশিকুল ডিবি পরিচয়ে অপহরণ, লুটপাট ও মব ভায়োলেন্স: শতাধিক অভিযোগে বহিষ্কার সায়মন বোয়িং ডিল ও টার্মিনাল দখল: বশিরের কমিশন বাণিজ্য ও সিন্ডিকেটে ধ্বংসের মুখে বিমান কার হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর? এপস্টাইন কেলেঙ্কারিতে ডিপি ওয়ার্ল্ড প্রধানের নাম আওয়ামী লীগহীন রাজনীতিতে বিপন্ন নারী স্বাধীনতা: জামায়াতের ঘৃণ্য আস্ফালন ও ‘হ্যাক’ নাটক ৮৫৮ কোটি টাকা টোল আদায়, তবু দেড় বছর ধরে পদ্মা সেতুর কিস্তি ‘বকেয়া’ শেখ হাসিনাকে বাদ দিয়েই সুযোগ দিক, আওয়ামী লীগ এক চান্সে জিতে যাবে’—ভাইরাল ভিডিওতে নারীর মন্তব্য ‘জুলাই জাদুঘর’ পরিদর্শন: প্রেস বিজ্ঞপ্তিতে কূটনীতিকদের উপস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে তথ্য জালিয়াতির অভিযোগ শেখ হাসিনাকে বাদ দিয়েই সুযোগ দিক, আওয়ামী লীগ এক চান্সে জিতে যাবে’—ভাইরাল ভিডিওতে নারীর মন্তব্য শেখ হাসিনাকে বাদ দিয়েই সুযোগ দিক, আওয়ামী লীগ এক চান্সে জিতে যাবে’—ভাইরাল ভিডিওতে নারীর মন্তব্য বৈশ্বিক নীরবতার আড়ালে ‘৭১-এর আদলে’ পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ নির্বাচন ঘিরে ভয়াবহ নীল নকশা: টাকা ছড়িয়ে ৪০ ডিসি ও ২৪ এসপিকে ‘ম্যানেজ’ করার অভিযোগ এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি! লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ নিহত কয়েক ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে বড় লাফ মিয়ানমারে ৬ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও দেশে ভূমিকম্প অনুভূত বিএনপি-জামায়াত সংঘর্ষ, নওগাঁ রণক্ষেত্র ২০ মিনিটের ব্যবধানে আবার ভূমিকম্প হার্ভার্ডের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করার ঘোষণা ট্রাম্পের