এবার ইসরাইলি কূটনীতিককে তলব করল স্পেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫

এবার ইসরাইলি কূটনীতিককে তলব করল স্পেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫ |
এবার ইসরাইলি কূটনীতিককে তলব করল স্পেন। বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে উদ্দেশ করে ‘গণহত্যামূলক হুমকি’ দেওয়ার অভিযোগে করা মন্তব্যের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে মাদ্রিদে নিযুক্ত ইসরাইলি চার্জ দ্য অ্যাফেয়ার্স দানা এর্লিশকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রয়টার্স প্রতিবেদনে জানানো হয়েছে, স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আলবারেস এর্লিশকে তলব করে ‘ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রচারিত মিথ্যা ও মানহানিকর বক্তব্যকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন।’ এর আগে বৃহস্পতিবার এক্স-এ দেওয়া পোস্টে নেতানিয়াহুর কার্যালয় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বিরুদ্ধে ‘গণহত্যামূলক হুমকি’ দেওয়ার অভিযোগ তোলে। সানচেজ সোমবার ইসরাইলমুখী অস্ত্র ও জ্বালানি সরবরাহে নতুন বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছিলেন। সানচেজ যুক্তি দিয়ে বলেন, স্পেনের কাছে পারমাণবিক বোমা,

বিমানবাহী রণতরী বা বিশাল তেলের মজুত নেই—তাই ইসরাইলকে ‘গণহত্যা বন্ধ করতে’ চাপ সৃষ্টি করার অন্য উপায় গ্রহণ করতে হচ্ছে। বর্তমানে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইল গণহত্যার অভিযোগের মামলার মুখোমুখি। অন্যদিকে, তেলআবিবের মিত্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও মাদ্রিদের পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে ইসরাইলমুখী অস্ত্র ও সামরিক মানের জ্বালানি বহনকারী জাহাজ ও বিমানের ওপর নিষেধাজ্ঞা, এবং ইসরাইলের জাতীয় নিরাপত্তা ও অর্থমন্ত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে ওয়াশিংটন অসন্তোষ জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব