ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র
হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার
ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন?
“বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট
বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ
দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ
শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা
মাইলস্টোনে উৎসুক মানুষের ভিড়
গতকাল বিমান দুর্ঘটনার পর আজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উৎসুক মানুষ ভিড় জমিয়েছেন। ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই শত শত মানুষ আসছেন দুর্ঘটনায় বিধ্বস্ত ভবনটি দেখতে।
আজ মঙ্গলবার ভোর থেকেই উৎসুক মানুষ ভিড় জমাতে শুরু করেন। কেউ বিধ্বস্ত ভবনের সামনে দাঁড়াচ্ছেন সামনে দাঁড়াচ্ছেন। ছবি বা ভিডিও করছেন অনেকে। এছাড়া এই স্কুল অ্যান্ড কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাও আসছেন। সোমবার বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত সহপাঠীদের জন্য শোক প্রকাশ করছে শিক্ষার্থীরা।
মাইল স্টােন স্কুলের গেটের সামনে দায়িত্ব পালনরত কমিউনিটি ট্রাফিক পুলিশের সদস্য মোহাম্মদ রফিক জানান, সোমবার রাতভরই মানুষের ভিড় ছিল। মঙ্গলবার ভোর থেকে এই ভিড় আরও বেড়ে যায়। এই এলাকার মানুষের
পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থান থেকেও মানুষ আসছেন। আজ মঙ্গলবার দুপুরে সরেজমিনে মাইলস্টোন স্কুল পরিদর্শনে দেখা গেছে, কয়েক হাজার মানুষ সেখানে ভিড় জমিয়েছেন। স্কুলের সামনের মাঠে জড় হয়েছেন তারা। তাদের পাশে কিছু শিক্ষার্থী জড়ো হয়ে ব্যানার ফেস্টুন হাতে সহপাঠীদের নির্মম মৃত্যুর জন্য দায়ীদের বিচার চাইছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী রাফিয়া বলে, তাদের সহপাঠীর এমন নির্মম মৃত্যু মেনে নেওয়া যায় না। এদিকে উৎসুক মানুষের ভিড় সামলাতে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হচ্ছে। স্কুলের শিক্ষার্থীরাও কয়েক দফায় প্রতিষ্ঠানটির প্রবেশ গেট বন্ধ করে দিয়েছেন। এর মধ্যেই আবার অনেকেই ভেতরে আসা-যাওয়া করছেন।