ভারত অধিনায়কের সঙ্গে হাত না মেলানোর ব্যাখ্যা দিল বিসিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬

ভারত অধিনায়কের সঙ্গে হাত না মেলানোর ব্যাখ্যা দিল বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬ |
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে টস পরবর্তী একটি ঘটনা নিয়ে তোলপাড় ক্রিকেট পাড়া। টস শেষে ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রের সঙ্গে হাত না মিলিয়েই চলে আসেন বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠার পর অনাকাঙ্ক্ষিত এই ঘটনার ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, টসের পর হাত না মেলানোর বিষয়টি সম্পূর্ণ ‘অনিচ্ছাকৃত’ এবং ‘মনোযোগের ঘাটতি’র কারণে হয়েছে। বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম টসে উপস্থিত হতে পারেননি। তার বদলে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার দলের প্রতিনিধিত্ব করেন। বিসিবি স্পষ্ট করতে চায় যে, প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে হাত না মেলানোর বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং সাময়িক মনোযোগের

ঘাটতির কারণে ঘটেছে। প্রতিপক্ষকে অসম্মান বা অবজ্ঞা করার কোনো উদ্দেশ্যই সেখানে ছিল না।’ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বিসিবি। ইতিমধ্যেই টিম ম্যানেজমেন্টকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। খেলোয়াড়দেরও ভবিষ্যতে স্পোর্টসম্যানশিপ, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার দায়িত্বের কথা কড়াভাবে মনে করিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বুলাওয়েতে ভারতের বিপক্ষে ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টস শেষে দুই দলের প্রতিনিধি হাত মেলাননি। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে এবং সমালোচনার জন্ম দেয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম