টাকা কম পাওয়ায় ফের ডাকাতির হুমকি ডাকাত দলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬

টাকা কম পাওয়ায় ফের ডাকাতির হুমকি ডাকাত দলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬ |
আড়াইহাজারে স্থানীয় এক মাছ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করার পর টাকা কম পাওয়ায় ফের ডাকাতির করার হুমকি দিয়ে গেছে। শুক্রবার রাত দেড়টার দিকে ফতেপুর ইউনিয়নের মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম সিরাজের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। ভুক্তভোগী সিরাজুল ইসলাম জানান, শুক্রবার রাত দেড়টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল আগ্নেয়াস্ত্র ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হানা দেয়। ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। ডাকাত দল একে একে ঘরের সাতটি দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করে রাখে। তাদের মুখোশ পরা ছিল। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ডাকাতদের ধারালো অস্ত্র ও পিস্তল ঠেকিয়ে পরিবারের লোকজনকে জিম্মি করার ঘটনা। ভিডিওতে পরিবারের লোকজনকে গালাগাল ও

প্রাণে মেরে ফেলার হুমকির শব্দ শোনা যায়। পরে ডাকাতরা নগদ ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুটে নেয়। ডাকাত দল টাকা কম পাওয়ায় সিরাজ মিয়ার ছেলে সাইফুল ইসলামকে পিটিয়ে আহত করে। এমনকি, এই বাড়িতে ফের ডাকাতি করার হুমকি দেয়। আহত সাইফুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?