নতুন নামে বদলে যাবে পুরোনো জিমেইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬

নতুন নামে বদলে যাবে পুরোনো জিমেইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬ |
নতুন বছরে গুগল এমন এক বদলের কথা ঘোষণা করল, যা আগে করেনি। কখনও নিজের জিমেইল আইডি বদলের কথা ভেবেছেন? হয়তো ভেবেছেন, কিন্তু তা তো করার সুযোগ ছিল না। এর অর্থ নতুন অ্যাকাউন্ট তৈরি করে বদলানো নয়; বহু বছর ধরে ব্যবহৃত ইমেইল আইডি বদলে ফেলা। জিমেইলের ইতিহাসে এমন বদলের কথা এই প্রথম জানাল গুগল। নতুন এই পরিষেবা চালু হলে গুগল অ্যাকাউন্টে প্রবেশ করে নিজের পুরোনো ইমেইলের নাম অ্যাট জিমেইল ডটকম ছাড়া বাকি অংশ বদলে নেওয়ার সুবিধা পাওয়া যাবে। বদলে ফেলার পর পুরোনো ও নতুন আইডি দুটোতেই ইমেইল করলে সেই ইমেইলের ঠিকানা হবে একই ইনবক্স। তাই ফোন নম্বর বদলের পরে যেমন সবাইকে জানানোর

প্রয়োজন হয়, সেই ঝামেলা থাকল না। অফিসিয়াল জায়গায় পুরোনো ইমেইল আইডি ঠিকঠাক কাজ করবে বদলে যাওয়া জিমেইলে। আগের জিমেইল আইডি যদি হয় @gmail.com। তাহলে সেই জিমেইল আইডি বদল করলে nameon@gmail.com– এমন হতে পারে। আগে জিমেইল আইডিতে পরিবর্তন আনা যেত না। গ্রাহক প্রয়োজনে নতুন ইমেইল আইডি তৈরি করতেন। তবে এই বদল নিয়ে ফেসবুকে ইউজারনেম যারা বদলাতে চান, তাদের খুব বেশি আনন্দিত হওয়ার সুযোগ নেই। এই ফিচার সক্রিয় হলে বছরে একবার আর ইমেইলের ইতিহাসে তিনবার এই আইডি বদলানো যাবে। এ ক্ষেত্রে জিমেইল বদলানোর প্রয়োজন হলে তা জেনেবুঝে করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম