এজাহারে নাম নেই তবু জাপা প্রার্থী টিপুর মুক্তি মিলছে না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬

আরও খবর

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেফতার

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব

তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

এজাহারে নাম নেই তবু জাপা প্রার্থী টিপুর মুক্তি মিলছে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬ |
বরিশাল-৩ বাবুগঞ্জ ও মুলাদী আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর কারামুক্তি ফের অনিশ্চয়তার মুখে পড়েছে। আটটি মামলায় জামিন পেয়ে মুক্তির অপেক্ষায় ছিলেন তিনি। মুলাদী থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাঁকে অজ্ঞাত আসামির তালিকায় গ্রেপ্তারের আবেদন করা হয়েছে। স্বজনের আশঙ্কা, টিপুকে আরও অনেক মামলার জড়ানো হতে পারে, যাতে তিনি ভোটের আগে কারামুক্ত হতে না পারেন। জি এম কাদেরের নেতৃত্বাধীন জাপার প্রেসিডিয়াম সদস্য টিপু বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে তিনবারের এমপি। ২০০৮, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে তিনি মহাজোটের এমপি ছিলেন। ২০২৪ সালের ১৫ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন। কারাগারে থেকেই তিনি বরিশাল-৩ আসনে প্রার্থী হয়েছেন।

জানা গেছে, গ্রেপ্তারের পর দুটি হত্যাসহ রাজধানীর কয়েকটি থানায় দায়ের হওয়া আটটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সব মামলা ২৪-এর গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া। গ্রেপ্তারের পর টিপুকে সুনির্দিষ্ট আসামি করে মামলা হয় একটি। বাবুগঞ্জ থানায় মামলাটি করেন দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত। তাঁর অভিযোগ, ২০১৮ সালের সংসদ নির্বাচনের দিন জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঠাকুরমল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টিপুর নেতৃত্বে হামলা করা হয়। টিপুর আইনজীবী বশির আহমেদ সবুজ জানান, পর্যায়ক্রমে সব কটিতে তিনি আদালত থেকে জামিন পেয়েছেন। সর্বশেষ রাজধানীর একটি মামলায় গত ১১ জানুয়ারি উচ্চ আদালত তাঁর জামিন আদেশ দিয়েছেন। তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির অপেক্ষায় ছিলেন। কিন্তু

মুলাদী থানায় বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখাতে গত ১৩ জানুয়ারি আবেদন করেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। মামলায় আসামি তালিকায় টিপুর নাম নেই। দুই বছর আগে হামলার অভিযোগে ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর মামলাটি করা হয়। মামলায় নামধারী ৫৭ আসামি মুলাদী পৌর, গাছুয়া ও চরকালেখান ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী। মামলার অভিযোগকারী হলেন মুলাদী পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম সিকদার। তাঁর অভিযোগ, ২০২২ সালের ২৫ আগস্ট বিকেল সাড়ে ৪টায় স্থানীয় খেজুরতলা বাজারে আসামিরা হামলা, ভাঙচুর ও বোমা বিস্ফোরণ করেছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে টিপুকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মুলাদী থানার এসআই মজিবর রহমান। আগামীকাল

রোববার আসামির উপস্থিতিতে বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। সাবেক এমপি টিপুকে গ্রেপ্তার দেখানো হয়েছে– এটা জানা নেই বলে কাছে দাবি করেন বাদী জসিম সিকদার। শনিবার সন্ধ্যায় তিনি জানান, তেল-গ্যাস-বিদ্যুৎ নিয়ে সভা চলাকালে হামলা করা হয়েছিল। মামলার এজাহারে সাবেক এমপি টিপুর নাম দেননি। পুলিশ দিয়েছে কিনা, জানি না। টিপুসহ অনেকে হামলার হুমকিদাতা ছিলেন। এজাহারে কেন নাম দেওয়া হয়নি– এ প্রশ্নের সদুত্তর দেননি বাদী। মুলাদী থানার ওসির আরাফাত জামান চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে সাবেক এমপি টিপু জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাই তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক

টিপুর পরিবারের এক সদস্য অভিযোগ করে বলেন, নির্বাচনের আগে মুক্তি বাধাগ্রস্ত করতে তাঁকে আরও অনেক মিথ্যা মামলায় জড়ানোর পাঁয়তারা চলছে। বিষয়টি জাপা চেয়ারম্যান সরকারের ঊর্ধ্বতন মহলে জানিয়েছেন। একজন প্রার্থীকে মামলায় জড়িয়ে কারাবন্দি রাখার বিষয়টি ‘রাষ্ট্রীয় আইনি মব’ বলে মন্তব্য করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরিশালের সম্পাদক রফিকুল আলম। তিনি বলেন, একজন প্রার্থীর জনপ্রিয়তায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভীত হলেই এসব ষড়যন্ত্র করা হয়। টিপুর বেলায়ও এমনটা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভৈরবে সাবেক মেয়রের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেফতার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, যেসব সুবিধা পাবে ব্যবহারকারীরা ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে বড় বিনিয়োগ কী? হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ ‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব হামে প্রাণ গেল আরও ৬ জনের, মৃত্যু ছাড়াল ৮০০ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল নিজেদের কি ভগবান ভাবেন? শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ অরিজিৎ সিং ‘ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের