ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তার চেয়ে বড় কথা হলো সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কি না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৬

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তার চেয়ে বড় কথা হলো সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কি না

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৬ |
আওয়ামি লিগকে নিষিদ্ধ রেখে অনুষ্ঠিত নির্বাচন কেবল নামমাত্র নির্বাচন এবং তা গণতন্ত্রের প্রতি উপহাস। শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড তথাকথিত এই গণতান্ত্রিক প্রক্রিয়ার অবস্থা সম্পর্কে সব কিছু বলে দেয়। ঢাকা-৮ আসনে বিএনপি, জামায়াত এবং এনসিপি প্রার্থীদের মধ্যে নির্বাচনী বিরোধের জেরে সে খুন হয়েছে। এর জবাবে প্রশাসন আওয়ামি লিগের সদস্যদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করে এবং বিশৃঙ্খল জনতাকে সংবাদমাধ্যম, সাংবাদিক, কূটনৈতিক মিশন এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপরে হামলা চালানোর সুযোগ করে দেয়। নির্বাচনে অংশ নিতে চাওয়া প্রকৃত স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে বাধা দেওয়া হচ্ছে, রাজনৈতিক নিপীড়নের কারণে ‘বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি’র মতো বৈধ দলগুলি নিজেদের প্রত্যাহার করে নিয়েছে এবং মনোনয়ন ফর্ম কেনার চেষ্টা করায় পুলিশের হাতে গ্রেপ্তার

হতে হচ্ছে— যদি তারা বিএনপি বা জামায়াত-ঘনিষ্ঠ গোষ্ঠীর অনুমোদিত না হয়। এটি কখনওই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি হতে পারে না। গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার উপরে আমাদের অংশগ্রহণ নির্ভর করছে। পরিবেশ ফিরবে বেআইনি নিষেধাজ্ঞা তুলে নেওয়া, মিথ্যা মামলায় আটক রাজবন্দিদের মুক্তি দেওয়া এবং সত্যিকার অর্থে অবাধ নির্বাচন নিশ্চিত করা হলে তখন। ইউনূস জানেন, বাংলাদেশিদের সামনে প্রকৃত বিকল্প দেওয়া হলে তাঁরা আমাদেরই ভোট দেবেন। তাই ব্যালট বাক্সে আমাদের মুখোমুখি হওয়ার বদলে তিনি আমাদের কার্যক্রম নিষিদ্ধ করেছেন। আমি হতাশ যে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাতে অস্বীকার করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হবে, অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানাতে হবে। অনির্বাচিত শক্তিগুলোকে আমাদের

দেশের গণতান্ত্রিক ভিত্তির অপূরণীয় ক্ষতি করার সুযোগ দেওয়া উচিত নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’