ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল
গাইবান্ধার সাদুল্লাপুরে স্ত্রী রিয়া মনি খাতুনকে (২১) তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছেন হৃদয় মিয়া (২৫) নামে এক যুবক।
শুক্রবার (১৮ জুলাই) বিকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের জমিদার বাজারে এ ঘটনা ঘটে।
হৃদয় তরফপাহাড়ী গ্রামের আব্দুর রউফ হাই মিয়ার ছেলে এবং রিয়া একই গ্রামের মৃত ময়নুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, হৃদয় ১১ মাস আগে রিয়া মনিকে বিয়ে করেন। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলতে থাকে। বৃহস্পতিবার উভয়পক্ষের সম্মতিতে এ দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে। স্ত্রীকে তালাক দেওয়ার আনন্দে শুক্রবার স্থানীয় জমিদার বাজারে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছেন হৃদয়। এ সময় গ্রাম্য গান-গীত গেয়ে মহা আয়োজনে হৃদয়কে গোসল করিয়ে তৃপ্তির স্বাদ গ্রহণ করেন
তার স্বজনরা। তখন সেখানে উৎসুক জনতার ঢল নামে। এ বিষয়ে হৃদয় মিয়া বলেন, রিয়া মনিকে বিয়ে করার পর থেকে সংসারে নানান অশান্তি হচ্ছিল। তাকে নিয়ে কখনো প্রশান্তি মেলেনি। অনেক কষ্ট মুখ বুজে সহ্য করার একপর্যায়ে রিয়াকে তালাক দিয়ে মনে অনেকটা স্বস্তি ফিরেছে। এই আনন্দে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছি। সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, বাজারে দুধ দিয়ে গোসল করার ঘটনাটি লোকমুখে শুনেছি। স্থানীয় কাজী ছামছুল আলম জানান, উভয় পক্ষের সম্মতিতে খোলা তালাক হয়েছে।