পরিবারের সবাই ইয়াবা বিক্রেতা, অতঃপর… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ July, ২০২৫

পরিবারের সবাই ইয়াবা বিক্রেতা, অতঃপর…

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ July, ২০২৫ |
চট্টগ্রামে অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা জব্দ করা হয়েছে। চট্টগ্রামের আনোয়ারার রায়পুর এলাকার দক্ষিণ পরুয়াপাড়ায় আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করে র‍্যাব-৭। এ সময় মনোয়ারা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে র‍্যাব-৭ এর একটি দল দক্ষিণ পরুয়াপাড়ার আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের ধারণা, আটক নারী ও তার পরিবারের সবাই ইয়াবা ব্যবসায় জড়িত। মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা সরবরাহ করেন তারা। আটক মনোয়ারা বেগম ওই এলাকার আনোয়ার মাঝির স্ত্রী। র‍্যাবের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রায়পুরের

দক্ষিণ পরুয়াপাড়া এলাকার একটি বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবা মজুত রয়েছে। এ সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে র‍্যাব-৭ এর একটি দল দক্ষিণ পরুয়াপাড়ার আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালায়। র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ পরুয়াপাড়ায় আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা মনোয়ারা বেগমকে আটক করতে সক্ষম হন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খাটের নিচ থেকে ১ লাখ ইয়াবা জব্দ করা হয়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনোয়ারা স্বীকার করেছেন, তিনি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে

ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে বিক্রি করে আসছিলেন। আটক মনোয়ারা বেগমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা ইয়াবাসহ আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি