মোহাম্মদপুরের গ্যাং প্রধানসহ গ্রেপ্তার ৪২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫

মোহাম্মদপুরের গ্যাং প্রধানসহ গ্রেপ্তার ৪২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ |
সারাদেশে বিশেষ অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত রোববার শুরু হওয়া অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় রাজধানীর মোহাম্মদপুরে গ্যাং প্রধানসহ গ্রেপ্তার হয়েছেন ৪২ জন। প্রথম দিনের অভিযানে ঢাকায় মোহাম্মদপুর এলাকা অগ্রাধিকার পেয়েছে। তবে পুলিশের একাধিক কর্মকর্তা বলছেন, দু-একদিনের মধ্যে অভিযানে আরও ভালো ফল মিলতে পারে। অভিযানে করণীয় নিয়ে আজ মঙ্গলবার সারাদেশের পুলিশ সুপারদের (এসপি) দিকনির্দেশনা দেবেন আইজিপি বাহারুল আলম। ভার্চুয়ালি তারা যুক্ত হবেন। গতকাল পুলিশ সদরদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৪৯৬ জনকে। তাদের মধ্যে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ হাজার ২২ জন। অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৪৭৪ জন। এ ছাড়া উদ্ধার হয়েছে দুটি বিদেশি পিস্তল, একটি এলজি ও

ছয় রাউন্ড গুলি। রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এলাকায় আলোচিত ‘আয়েশা গ্রুপ’। সেই গ্রুপের প্রধান মো. আসাদ ওরফে আরশাদ ওরফে আয়েশা ও তাঁর সহযোগী ইউসুফকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-২ জানায়, রোববার সাভারের ভাকুর্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছয়টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। আয়েশা শীর্ষ সন্ত্রাসী ‘কবজিকাটা’ আনোয়ারের ঘনিষ্ঠ সহযোগী। আয়েশা ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তারা দিনদুপুরে দলবল নিয়ে কম জনসমাগম এলাকায় পথচারীকে জিম্মি করে ছিনতাই করতেন। রাতে বাসাবাড়ি বা চলন্ত গাড়িতে লুটপাট চালাতেন। র‍্যাব-২ বলছে, আয়েশাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আয়েশা জানিয়েছেন, তিনি রাজমিস্ত্রি হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। পরে কবজিকাটা আনোয়ারের হাত ধরে সন্ত্রাসের জগতে প্রবেশ করেন। তাঁর নির্দেশেই বিভিন্ন অপরাধে নেতৃত্ব দিতেন তিনি। এদিকে, মোহাম্মদপুরে আলাদা অভিযানে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা ‘পানি রুবেল গ্যাং’ নামে একটি ছিনতাইকারী চক্রের সদস্য। গতকাল জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি দল এ পাঁচজনকে আটক করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– মো. লায়েছ, শাহীন ওরফে অটো শাহীন, মো. শুভ, আবদুল আলিম ও মিলন হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সড়কে চলাচলকারী সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিটিটিসি। এদিকে, বিভিন্ন অপরাধে জড়িত

৩৫ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ