ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
ভুয়া এনআইডি দিয়ে পাসপোর্ট গিয়ে ৩ রোহিঙ্গা আটক
ফরিদপুরে ভুয়া এনআইডি দিয়ে পাসপোর্ট করতে গিয়ে ৩ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। এসময় আরও দুই যুবককে আটক করেছে পুলিশ। শহরের কমলাপুর চাঁদমারিতে পাসপোর্ট অফিসের সামনে থেকে রোববার সন্ধ্যায় তাঁদের আটক করা হয়।
আটক রোহিঙ্গারা হলেন আব্দুল ছোবহান (৬০), তাঁর স্ত্রী হাসিনা বেগম (৫৭) ও তাঁদের মেয়ে জামাই তৈয়বুর (২৯)। এসময় রাশেদ খান (২৮) ও সিয়াম মাহমুদ (২৭) নামে আরও দুই যুবককেও আটক করা হয়। তাঁদের বাড়ি শহরের কমলাপুরে।
জানা গেছে, আটক রোহিঙ্গাদের কাছ থেকে কক্সবাজার পৌর সদরের পাহাড়তলী মহল্লার ঠিকানার আব্দুল ছোবহান ও হাসিনা বেগমের নামে দুটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। ২০১৭ সালের ১২ মার্চ ইস্যুকৃত এসব এনআইডি কার্ড ভুয়া।
আটক তৈয়বুর জানান, দালালেরা ৫০ হাজার টাকা চুক্তিতে তাঁর শ্বশুর ও শাশুড়ির পাসপোর্ট করিয়ে দেওয়ার কথা বলে ফরিদপুরে নিয়ে আসে। তবে ফরিদপুর আসার পর তাঁদের ধরে একটি স্থানে নিয়ে দেড় লাখ টাকা দাবি করা হয়। কিন্তু ওই টাকা দিতে না চাইলে চার-পাঁচজন মিলে তাঁদের ওপর হামলা করে। এসময় দৌড়ে পাসপোর্ট অফিসের সামনে এলে সেখানে কর্তব্যরত আনসারেরা তাঁদের উদ্ধার করে অফিসের মধ্যে নিয়ে যান। পরে পুলিশ এসে রাশেদ ও সিয়ামসহ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। জেলা পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. নাইমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আনসার সদস্যরা তাঁদের অফিসে নিয়ে আসার পর বিস্তারিত শুনে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কোতয়ালি থানার
এসআই আহাদুজ্জামান বলেন, ভুয়া এনআইডি কার্ড দিয়ে গত ২৩ জানুয়ারি দুই রোহিঙ্গা নাগরিক পাসপোর্টের জন্য আবেদন করেন। তবে এনআইডিতে দেওয়া তথ্যের সঙ্গে মিল না থাকায় গত ৭ জুলাই তা পাসপোর্ট অফিস থেকে রিজেক্ট করা হয়। এরপর তাঁরা দালালের মাধ্যমে পাসপোর্ট করতে এসে আটক হয়েছে। আটক রোহিঙ্গাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।