ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
আদালতে আত্মসমর্পণ অপু বিশ্বাসের, পেলেন জামিন
জুলাই গণআন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল জানান, গত ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন অপু বিশ্বাস। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে তিনি বৃহস্পতিবার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিননামা দাখিল করেন। পরে রোববার আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
চলতি বছরের মার্চে এনামুল হক নামের এক ব্যক্তি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা করেন। অভিযোগ, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাকে
হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনায় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৮৩ জনকে আসামি করেন। আসামিদের মধ্যে রয়েছেন অভিনয়জগতের পরিচিত মুখ—সুবর্ণা মোস্তফা, অপু বিশ্বাস, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, নায়ক সাইমন সাদিক, আজিজুল হাকিম, জায়েদ খান, শাহনুর, তানভীন সুইটি, জাকিয়া মুন, তারিন জাহান ও উর্মিলা শ্রাবন্তী কর। মামলার অভিযোগে বলা হয়, এ সকল তারকা তৎকালীন আওয়ামী লীগ সরকারকে বিপুল অর্থের জোগান দিয়ে আন্দোলন দমন প্রক্রিয়ায় সহযোগিতা করেন। বাদী এনামুল হকের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে তার ডান পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। মামলায় আরও উল্লেখ করা হয়, অভিনেতা-অভিনেত্রীরা মূলত অর্থ জোগানের মাধ্যমে
সহায়তা করলেও অন্য অভিযুক্তরা সরাসরি দমন কার্যক্রমে অংশ নেন। উল্লেখ্য, চলতি বছরের ১৮ মে গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়াকে। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। ২০ মে তিনি জামিনে মুক্তি পান।