‘মোগো ছাইরা দেন, দেহি কিছু ধইরা বাঁচতে পারি কিনা’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ July, ২০২৫

‘মোগো ছাইরা দেন, দেহি কিছু ধইরা বাঁচতে পারি কিনা’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ July, ২০২৫ |
‘ও ভাই মোগো ছাইরা দেন, আর পারি না। ভাসতে ভাসতে যদি কখনো কিছু হাতে পাই দেহি হেইয়া ধইরা বাঁচতে পারি কিনা’ কথাগুলো বললেন সাগরে ঘূর্ণিঝড়ে ট্রলার ডুবে যাওয়ার পর ভাসতে ভাসতে বেঁচে যাওয়া জেলেরা। ট্রলার ডুবে যাওয়ার পর এক সঙ্গে বয়া ধরে ১২ জেলে ৩ দিন সাগরে ভেসে থাকার পর ৩ দিনের মাথায় ৩ জেলে ভেসে থাকাবস্থায় এমন বর্ণনা দেন‌ ফিরে আসা জেলেরা। ট্রলার ডুবির চারদিন সাগরে ঢেউয়ের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে ৯ জেলে বেঁচে ফিরলেও বাকি ৩ জনের সন্ধান পাওয়া যায়নি। ১২ ঘণ্টা পর তিন জেলেও পাওয়া যায়। চারদিন তারা খাবার ও বিশুদ্ধ পানি ছাড়াই লবণ পানি খেয়ে

সাগরে ভেসে ছিলেন। প্রচণ্ড ঝড়-বৃষ্টি, ঢেউ আর মৃত্যুভয়কে সঙ্গী করে বেঁচে ফেরার সংগ্রাম চালিয়ে গেছেন। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা কবির শিয়ালী, সোহাগ ও গোপাল কান্নাজড়িত কণ্ঠে সেই বিভীষিকাময় ঘটনার বর্ণনা দেন। তারা বলেন, ট্রলার ডুবে যাওয়ার পর যখন বয়া নিয়ে ১২ জন ভেসে ছিলাম ৩ দিন ভাসার পর শরীর দুর্বল হয়ে পড়ে। সঙ্গে থাকা জেলেদের বলি ভাই মোগো এখন ছাইরা দেন। বয়া আর ধইরা রাখতে পারি‌ না। ভাসতে থাকি, ঢেউয়ে ঢেউয়ে যদি কোনো ট্রলার বা কিছু পাইলে ধরমু, না‌ হয় মরমু। তাদের ছাইরা ১২ ঘণ্টা ভেসে থাকার পর একটি ট্রলারের জেলেরা উদ্ধার করে। জানা যায়, বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের পশ্চিম

মঠের খাল এলাকার আলমগীর খলিফার মালিকানাধীন ‘এফবি সাইকূল’ নামের ট্রলারটি ১২ মাঝিমাল্লাসহ ৫ জুলাই গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। পরদিন ৬ জুলাই সকাল ৬টার দিকে উত্তাল সাগরে প্রবল ঢেউয়ের কবলে পড়ে পায়রা সমুদ্র বন্দরের শেষ বয়ার কাছে ট্রলারটি ডুবে যায়। উদ্ধার হওয়া ট্রলারের মাঝি কবির হোসেন বলেন, ‘ট্রলারে থাকা রিং বয়া ও ফ্লুট আঁকড়ে ধরে একত্রে ভেসে থাকেন ১২ জন। প্রথমে সবাই একত্রে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে ঢেউ ও স্রোতের তোড়ে তিনজন জেলে আলাদা হয়ে যান। বাকি ৯ জন প্রাণপণ লড়ে বেঁচে ছিলেন। চার দিন সাগরে ভেসে ভেসে তারা চলে আসেন রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরের দিকে। ভোলা থেকে আসা একটি

মাছ ধরা ট্রলারের মাঝি কাশেম মাঝিসহ জেলেদের সহযোগিতায় আমাদের ভাসতে থাকা ৯ জেলেকে উদ্ধার করে দুপুরে রাঙ্গাবালী নৌপুলিশের কাছে হস্তান্তর করেন। উদ্ধার হওয়া জেলেরা হলেন- কবির হোসেন (৫২), এবাদত (৩৬), আল আমিন সিকদার (২৮), জাহিদ (২৭), রাসেল (২৪), ইব্রাহিম খান (৪০), মুনসুর (২৮), শাহ আলম (৬২) ও নূরুল হক (৪৫)। তাদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়। ১২ ঘন্টা পরে অপর খবির শিয়ালী (৪০), সোহাগ‌ মিয়া (৩৮) ও গোপাল চন্দ্র মিস্ত্রী (৪০) বৃহস্পতিবার দুপুরের দিকে পাওয়া যায়। এফবি সাইকুল ট্রলারের মালিক আলমগীর খলিফা বলেন, উদ্ধার জেলেরা এখনো শারীরিকখাবে সুস্থ নয়। জেলেরা কুলে আসার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা বাড়ি আসার

জন্য রওনা হয়েছে। রাঙ্গাবালী নৌপুলিশ ইনচার্জ শহীদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, উদ্ধার হওয়া জেলেদের চরমোন্তাজ স্লুইস বাজারে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে ট্রলার মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও কলেন, উদ্ধার হওয়া জেলেরা ফ্লুট নিয়ে ভেসে ছিল। সাগরে থাকা অন্য জেলেরা তাদের দেখে উদ্ধার করেন। পরে সংবাদ পেয়ে আমরা গিয়ে সোনারচরসংলগ্ন আন্ডারচর এলাকা থেকে তাদের উদ্ধার করে চরমোন্তাজে নিয়ে আসি। প্রায় সময় দুর্যোগ জলোচ্ছ্বাসে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনা ঘটে কিন্তু ট্রলার ডুবির ঘটনার পর জেলেদের উদ্ধারের জন্য সরকারিভাবে তেমন কোনো ব্যবস্থা নেই। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল দুর্যোগের সময় সাগরে দুর্ঘটনা ঘটলে জেলেদের উদ্ধারের জন্য দ্রুত আকাশ যান‌ অর্থাৎ হেলিকপ্টার দেওয়ার জন্য ।

যাতে করে দ্রুত জেলেসহ অন্যান্যদের উদ্ধার করা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের