ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ
পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু
উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ
কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড
চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
চুয়াডাঙ্গার দর্শনা থানার ঝাঝাডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করার খবর পাওয়া গেছে। পরে তার লাশ বিএসএফ ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে। আজ বুধবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম বাবু (৩২) দর্শনা থানার অধিন ঝাঝাডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে। নিহত ইব্রাহিম বাবু গরুর ঘাস কাটার জন্য সীমান্ত এলাকায় গিয়েছিল বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ তিতুমির স্বজনদের উদ্ধৃতি দিয়ে জানান, সকাল ১১টার দিকে ইব্রাহিম গরুর ঘাস কাটার জন্য সীমান্ত এলাকার মাঠে যায়। বেলা ১টার দিকে সীমান্তের ২৯ নম্বার মেইন পিলারের কাছে দুটি গুলির শব্দ শোনা
যায়। পরিবারের দাবি, ইব্রাহিমকে সীমান্তের ওপারে ভারতীয় অংশে গুলি করে হত্যা করে লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নাজমুল হাসানের মোবাইল ফোনে ঘটনা জানার জন্য একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।