মতিঝিলে ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুলাই, ২০২৫

মতিঝিলে ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৫ |
মতিঝিলে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে এক ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ডাকাতির ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে ডাকাতিতে ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাস ও নগদ ৮৯ হাজার টাকা। গ্রেফতাররা হলেন-শামিম রহমান, মিজান রহমান ও রবিউল ইসলাম জুয়েল। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ২৬ জুন দুপুরে ওয়ারীর নবাবপুরের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে খলিল মিয়া ও ইব্রাহীম হোসেন রিফাত নামের দুই কর্মচারী স্কুটিতে করে ৩০ লাখ টাকা মতিঝিলের সিটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। দুপুর ১২টা ৪৫ মিনিটে মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে পৌঁছালে হঠাৎ একটি ডিবি লেখা হাইয়েস মাইক্রোবাস এসে তাদের পথরোধ করে। গাড়িতে থাকা ৬-৭ জন ব্যক্তি

নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের গাড়িতে তুলে নেয়। অস্ত্রের ভয় দেখিয়ে সঙ্গে থাকা ৩০ লাখ টাকা লুট করা হয়। পরে হাত-পা বেঁধে নারায়ণগঞ্জের সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকার একটি ডাস্টবিনে তাদেরকে ফেলে রেখে চক্রটি পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ডিএমপি জানায়, ঘটনার পর ব্যবসায়ী সাইদুল ইসলাম মতিঝিল থানায় একটি মামলা করেছেন। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত ঢাকাসহ ঝালকাঠিতে একাধিক স্থানে অভিযান চালানো হয়। অভিযানে শামিমের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাস, মিজান রহমানের কাছ থেকে ৮০ হাজার টাকা ও জুয়েলের কাছ থেকে ৯ হাজার

টাকা উদ্ধার করা হয়। ডিবির তথ্যমতে, গ্রেফতার মিজান রহমান এর আগেও ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন। তার নামে ঝালকাঠির রাজাপুর ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় আরও দুটি ডাকাতির মামলা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ