বাহরাইনকে ৭-০ গোলে হারাল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুন, ২০২৫

বাহরাইনকে ৭-০ গোলে হারাল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুন, ২০২৫ |
এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বের খেলায় বাহরাইনকে ৭-০ গোলের ব্যবধানে হারাল বাংলাদেশ নারী ফুটবল দল। রোববার মিয়ানমারের ইয়াংগুনে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ৫-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে বাংলাদেশ। নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ খেলছে সি গ্রুপে। এই গ্রুপের স্বাগতিক মিয়ানমার আজ ৮-০ গোলে তুর্কমেনিস্তানকে হারায়। বাংলাদেশ একই ভেন্যুতে ৭-০ গোলে বাহরাইনকে হারায়। ২ জুলাই বাংলাদেশ-মিয়ানমার ম্যাচের উপর নির্ভর করছে আগামী বছর অস্ট্রেলিয়ায় সি গ্রুপ থেকে কোন দল যাবে। ম্যাচের ১০ মিনিটে বাংলাদেশ লিড নেয়। ফরোয়ার্ড শামসুন্নাহার দারুণভাবে বল রিসিভ করে বক্সে প্রবেশ করেন। বাহরাইনের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে আসলেও তার মাথার উপর দিয়ে বল জালে পাঠান। বাংলাদেশ ডাগ

আউটে উল্লাস হয়। পাঁচ মিনিট পর দর্শনীয় গোল দেখেন ইয়াঙ্গুন স্টেডিয়ামের দর্শকরা। বাম প্রান্তে লম্বা ক্রস সুন্দর করে রিসিভ করে ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো কোনাকুনি শটে গোল করেন। অসাধারণ গোলে বাংলাদেশ ২-০ স্কোরলাইনের লিড পায়। এরপর তহুরা হেডে বল জালে পাঠিয়েছিলেন। অফসাইডে গোল হিসেবে গণ্য হয়নি। ৪২ মিনিটে কর্ণার থেকে জটলার মধ্যে কোহাতি কিসকুর শট বাহরাইনের জালে জড়ালে বাংলাদেশ ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। প্রথমার্ধের ৪ মিনিট ইনজুরি সময়ে বাহরাইনের উপর ঝড় বইয়ে দেন তহুরা খাতুন। তিন মিনিটের ব্যবধানে দুই গোল করেন এই ফরোয়ার্ড। তাতে ৫-০ গোলের লিড পায় বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু