পাকিস্তানি খেলোয়াড়দের দলে নেয়ায় হুমকির মুখে শাহরুখ খান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুন, ২০২৫
     ৮:১৮ পূর্বাহ্ণ

পাকিস্তানি খেলোয়াড়দের দলে নেয়ায় হুমকির মুখে শাহরুখ খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুন, ২০২৫ | ৮:১৮ 122 ভিউ
বলিউড তারকা শাহরুখ খান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তার মালিকানাধীন দল ত্রিনবাগো নাইট রাইডার্সে দুই পাকিস্তানি খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করায় কট্টর হিন্দুত্ববাদীদের তীব্র সমালোচনা ও হুমকির মুখে পড়েছেন। নতুন মৌসুমের জন্য দলটি পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ও তরুণ খেলোয়াড় উসমান তারিকের সাথে চুক্তি করেছে। আমির আগেও সিপিএলে খেলেছেন, তবে উসমানের জন্য এটি হতে যাচ্ছে অভিষেক মৌসুম। এই সিদ্ধান্ত সামনে আসতেই কিছু হিন্দু চরমপন্থী শাহরুখের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা শুরু করেছে। অনেকেই প্রশ্ন তুলেছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কিভাবে একজন ভারতীয় হিসেবে তিনি পাকিস্তানি খেলোয়াড়দের সুযোগ দিতে পারেন। তারা দেশপ্রেমের দোহাই দিয়ে চুক্তি বাতিলের দাবি জানায়। ভারতীয় মিডিয়াগুলো জানিয়েছে, প্রথমে সোশ্যাল মিডিয়ায় চাপ সৃষ্টি করা হলেও

ভবিষ্যতে শাহরুখকে মাঠের বাইরেও চরমপন্থীদের রোষানলে পড়তে হতে পারে। তবে, এখন পর্যন্ত শাহরুখ খানের দল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বা চুক্তি বাতিলের ইঙ্গিত দেয়নি। এই ঘটনায় বলিউড তারকার ক্রীড়া সম্পৃক্ততা ও রাজনৈতিক টানাপড়েন আবারো আলোচনায় এসেছে। সূত্র : এক্সপ্রেস নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান