ইরানের হামলায় ইসরাইলের যে ভয়াবহ ক্ষতি হল… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুন, ২০২৫

ইরানের হামলায় ইসরাইলের যে ভয়াবহ ক্ষতি হল…

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৫ |
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্য অনুযায়ী, যুদ্ধের সময় ইরান ইসরায়েলে প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রায় এক হাজারটি ড্রোন নিক্ষেপ করে। জনবহুল এলাকায় কমপক্ষে ৩১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি চিকিৎসকরা জানিয়েছেন, সংঘাত চলাকালীন ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে মোট ২৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও তিন হাজারেরও বেশি। ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, তারা ২৮ জনকে মৃত ঘোষণা করেছে, যার মধ্যে সর্বশেষ চারজন আজ মঙ্গলবার (২৪ জুন) সকালেই মারা গেছেন। আহতদের মধ্যে ১৭ জনের অবস্থা গুরুতর, ২৯ জন মাঝারি ও ৮৭২ জন ভালো অবস্থায় আছেন। এছাড়া আরও ৪০১ জন হামলার

কারণে তীব্র উদ্বেগে ভুগছেন। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর থেকে ৯ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে ভিন্ন সংখ্যা দেখা গেছে। তাদের মতে, ১২ দিনের যুদ্ধের সময় মোট তিন হাজার ২৩৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে ২৩ জন গুরুতর, ১১১ জন মাঝারি, দুই হাজার ৯৩৩ জন হালকা আহত, ১৩৮ জন তীব্র উদ্বেগে ভুগছেন। এছাড়া আরও ৩০ জনের অবস্থা এখনও নির্ধারণ করা হয়নি। অন্যান্য উদ্ধারকারী সংস্থাগুলোও বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে এসেছে অথবা আহতরা নিজেরাই হাসপাতালে ভর্তি হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর