রাজধানীর নতুন বাজার এলাকায় ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুন, ২০২৫

রাজধানীর নতুন বাজার এলাকায় ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৫ |
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। শনিবার সকাল সাড়ে আটটা থেকে তারা সড়ক অবরোধ করে রেখেছেন। এর ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অবস্থান চলাকালে ‘পা চাটলে পুরস্কার, না চাটলে বহিষ্কার’; ‘বহিষ্কার প্রত্যাহার, করতে হবে করতে হবে’; ‘হয় বহিষ্কার বাদ যাবে, না হয় আমার লাশ যাবে’; ‘অথোরিটি স্বৈরাচার, এবার তোরা গদি ছাড়’ প্রভৃতি স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে রামপুরা, বাড্ডা, গুলশান, কুড়িল, বসুন্ধরাসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আন্দোলনকারীরা জানান, গত ২৬ এপ্রিল তিন দফা দাবিতে তারা আন্দোলনে নামেন।

পরে সেই দাবিগুলোর সমাধান হলেও পরবর্তী সময়ে প্রায় ৩০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। যদিও এদের মধ্যে চার জনের বহিষ্কারাদেশ পরে প্রত্যাহার করা হয়েছে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান সাংবাদিকদের বলেন, ‘আমরা শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পেরেছি, ইউআইইউয়ের সম্মান শেষ বর্ষের ২৬ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করছেন।’ শিক্ষার্থীরা দাবি করেন, বহু চেষ্টা করেও তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রশাসনিক সহায়তা পাননি। বাধ্য হয়ে তারা এখন সড়কে অবস্থান নিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ