টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তি উদ্যাপন করবে বিসিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুন, ২০২৫

টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তি উদ্যাপন করবে বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৫ |
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। এরপর দুবাইয়ে আইসিসির কাজ সেরে দেশে ফিরেছেন। বুধবার বিসিবির কর্মকর্তাদের নিয়ে আলোচনার পর কাল পরিচালকদের নিয়ে জুম মিটিং করেছেন নতুন সভাপতি। দ্রুততম সময়ের মধ্যে সবকিছু করতে হচ্ছে তাকে। ২০০০ সালের ২৬ জুন টেস্ট দলের মর্যাদা পাওয়ার ২৫ বছর পূর্তি সামনে। দিনটি উদ্যাপনের পরিকল্পনা নিয়েছে বিসিবি। বাংলাদেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান এখন বিসিবির সভাপতি। বৃহস্পতিবার সভা শেষে বিসিবির পক্ষ থেকে কেউ কথা বলেননি। সভায় আলোচনা হয়েছে টেস্ট মর্যাদা পাওয়ার সময় এর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের কিভাবে রজতজয়ন্তীতে সম্মান জানানো যায়। এই নিয়ে। বাংলাদেশের অভিষেক টেস্টের অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় রাজনৈতিক পালাবদলের পর

আড়ালে রয়েছেন। সেই সময়ের বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরীও আড়ালে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, আলোচনা হয়েছে শুধু টেস্ট মর্যাদা পাওয়ার রজতজয়ন্তী কীভাবে উদ্যাপন করা যায়, এই নিয়ে। সূত্র জানায়, টেস্ট মর্যাদা পাওয়ার সময় দেশের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত, নানা কর্মকাণ্ডে জড়িত সবাইকে সম্মান ও মূল্যায়ন করার পরিকল্পনা রয়েছে বোর্ডের। ওই সময়ে সম্পৃক্ত ক্রিকেটার, প্রশিক্ষক, সংগঠক, পৃষ্ঠপোষক ও সাংবাদিকদের কীভাবে সম্মাননা জানানো যায়, এই নিয়ে নতুন বোর্ড সভাপতি আলোচনা করেছেন। সেই সম্মাননায় বর্তমান সভাপতি ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুলও থাকবেন। দু-একদিনের মধ্যেই চ‚ড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সেটা প্রকাশ করবে বিসিবি। নতুন প্রজন্ম যারা বাংলাদেশের টেস্ট ইতিহাস সম্পর্কে জানেন না তাদের পুনরায় এসব বিষয়ে জানানোর

চেষ্টা বোর্ডের। বাস্তবতা হচ্ছে, সাবেক বিসিবি সাধারণ সম্পাদক ও এসিসি প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক ছাড়া টেস্ট মর্যাদা পাওয়ার পেছনে যাদের বড় ভূমিকা ছিল তাদের আনা প্রায় অসম্ভব!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা