চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশফেরত দুই যাত্রী আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুন, ২০২৫

আরও খবর

রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার

মায়ানমার সীমান্তে নতুন অস্বস্তি: বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, আরাকান নেতার বিতর্কিত মানচিত্র ঘিরে উদ্বেগ

আলুটিলা পাহাড় ইসলামীকরণ: পর্যটন স্থানে জমি দখলের করে ধর্মীয় স্থাপনা নির্মাণ; জেলা প্রশাসকের সায়

নিষেধাজ্ঞায় কর্মহীন সাতক্ষীরার লাখো জেলে, পরিবার নিয়ে দুর্ভোগে

চট্টগ্রামে বেপরোয়া শিবির-সাজ্জাদের বাহিনী: ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা না দিলে শরীর ঝাঁজরা করে দেওয়ার হুমকি

প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২

চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশফেরত দুই যাত্রী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ |
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্য থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে বিদেশি সিগারেট, মোবাইল ও প্রসাধনী জব্দ করা হয়েছে। এসব পণ্য আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বুধবার (১৮ জুন) জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বিমান চলাচল নিরাপত্তা (এভসেক) টিম ও বিমানবাহিনী টাস্কফোর্সের আলাদা অভিযানে এসব সামগ্রী জব্দ করা হয়। জব্দ সামগ্রীর মধ্যে আছে- ১৬০ কার্টন বিদেশি ইজি লাইট সিগারেট, ১০টি মোবাইল ও ১৪০টি দেশে ব্যবহার নিষিদ্ধ গৌরি বিউটি ক্রিম। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আটক দুই যাত্রী হলেন, মোহাম্মদ আবু নাসের ও মিন্টু দেবনাথ। আবু নাসের ফটিকছড়ি উপজেলার নিশ্চিন্তপুরের বাসিন্দা আহমেদ

কবীরের ছেলে। আর মিন্টু দেবনাথ নগরের চান্দগাঁও থানার বাসিন্দা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যে বিমানবন্দর সিকিউরিটি (এভসেক) ও বিমানবাহিনী টাস্কফোর্স পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে সকাল ৯টা ২০ মিনিটে মাস্কট থেকে ওভি-৪০১ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ আবু নাসেরকে আটক করা হয়। তার কাছ থেকে ১৬০ কার্টুন বিদেশি সিগারেট, ১০টি মোবাইল ফোন এবং ১৪০টি নিষিদ্ধ গৌরী বিউটি ক্রিম জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা। ঘটনার পর মুহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ফ্লাইটে করে আবুধাবি থেকে আসা মিন্টু দেবনাথকে আটক করা হয়। তার কাছ ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৩৫

কার্টুন জব্দ করা হয়। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, উদ্ধার করা পণ্যসমূহ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্যাগেজ নীতিমালার অতিরিক্ত হওয়ায় এসব পণ্য জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয় কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করলো সরকার রণক্ষেত্র সুনামগঞ্জ, নিহত বিএনপি কর্মী–আহত ৪০ নির্বাচনের পর বিধানসভাতেও থালাপতি ম্যাজিক, বিরোধী শিবিরে ভাঙন ইরানে ৯ বার ভূমিকম্প! নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ‘গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১২ নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির ‘কনট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু চীনা নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন নামে ট্রাম্পের সঙ্গে বেইজিং সফরে রুবিও কুয়েতে ইরানের বিপ্লবী গার্ডের ৪ সদস্য আটক স্বাস্থ্য পরীক্ষার পর বাড়ি ফিরলেন সোনিয়া গান্ধী সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত আ.লীগ নেত্রী জাহানারা গ্রেফতার বিশ্ববাজারে তেলের দাম কমল