তেহরানে বিকট বিস্ফোরণের শব্দ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুন, ২০২৫

তেহরানে বিকট বিস্ফোরণের শব্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুন, ২০২৫ |
ইরানের সংবাদমাধ্যম তেহরানের কেন্দ্রস্থলসহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনার খবর দিচ্ছে। এসব খবরে বলা হয়েছে, আন্দারযগৌ এলাকায় ইসরায়েলের গোলা আঘাত হেনেছে। এদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন তারা আজই প্রথম এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন, যা ইসরায়েল প্রতিহত করতে অক্ষম। তিনি বলেন, অল্প কিছু দেশের হাতেই এ ধরনের উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র আছে। ইসরায়েলের কর্মকর্তারা সবশেষ হামলায় ত্রিশটির মতো ক্ষেপণাস্ত্র ইরান ব্যবহার করেছে বলে জানিয়েছে। তবে তারা বলেছে, এর বেশিরভাগই তারা প্রতিহত করতে সক্ষম হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, ইসরায়েল তেহরানে আরও ১০টির মতো পারমাণবিক লক্ষ্যবস্তু ধ্বংসের পথে রয়েছে। টাইমস অব ইসরায়েলের সঙ্গে কথা বলার সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ইসরায়েলের বিমান

বাহিনী আজ তেহরানে খুবই গুরুত্বপূর্ণ আরও হামলা চালাবে, যার লক্ষ্যবস্তু হবে শাসনব্যবস্থার বিভিন্ন লক্ষ্য ও অবকাঠামো। তিনি আরও বলেন, ইসরায়েলের বিমান বাহিনীর ক্ষমতার কারণে তারা তেহরানে অন্তত ১০টি পারমাণবিক লক্ষ্যবস্তু ধ্বংসের খুব কাছাকাছি রয়েছে। ইরানের ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করেন কাৎজ। কেন্দ্রটি এত গভীরে নির্মিত যে, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা দিয়ে এটির উপর গুরুতর ক্ষতি করা সম্ভব বলে ধারণা করা হয়। কাৎজ বলেন, বিষয়টিও অবশ্যই সমাধান করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা ‘ডিসক্লোজার ডে’-তে ভিনগ্রহীদের নিয়ে ফিরছেন স্পিলবার্গ ৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক