‘সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না’—তামিম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুন, ২০২৫

‘সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না’—তামিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৫ |
দীর্ঘদিনের সতীর্থ হলেও গত কয়েক বছরে সাকিব আল হাসান ও তামিম ইকবালের সম্পর্ক নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়েছে। তবে এবার সঙ্গে একান্ত আলাপে তামিম ইকবাল স্পষ্ট জানিয়ে দিলেন, ব্যক্তিগত পর্যায়ে তাদের সম্পর্ক কখনো এতটা তলানিতে পৌঁছায়নি যে একে অপরের সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নেবেন। ভারত সফরে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালনকালে সাকিবের শেষ টেস্ট ম্যাচে উপস্থিত ছিলেন তামিম। সে প্রসঙ্গে বলেন, ‘ওটাই ওর শেষ ম্যাচ হবে কি না নিশ্চিত ছিলাম না। যদি হতো, আমি ওর ক্যারিয়ার নিয়ে কিছু বলতাম। ওর যতটা কাছ থেকে আমি দেখেছি বা ও আমাকে দেখেছে, তা অনেকে দেখেনি। তাই সাকিব বাংলাদেশের ক্রিকেটের জন্য কী করেছে, সেটা আমার মতো

কারও মুখ থেকে শুনতে চাইবে সবাই।’ সাকিবকে কেবল একজন ক্রিকেটার হিসেবে বিচার করতেই চান তামিম। বলেন, ‘খেলোয়াড় সাকিব আমার কাছে অনেক বড়। অন্য কোনো মতামত দেওয়ারও প্রয়োজন নেই, নেওয়ারও দরকার নেই।’ বিদেশে বা সাধারণ যেকোনো জায়গায় যদি দেখা হয়, তখন কী হবে? এমন প্রশ্নে তামিম স্পষ্ট করে বললেন, ‘আমি জিজ্ঞেস করব, তুমি কেমন আছ। পরিবার কেমন আছে। আমি নিশ্চিত, সেও জিজ্ঞেস করবে আমি কেমন আছি। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না। এটা সম্ভব না।’ তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব বিভ্রান্তিকর জিনিস দেখা যায়, তা ‘নোংরামি’। বাস্তবে সাকিব ও তামিম একে অপরের প্রতি সম্মান

রেখেই চলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া