উত্তরায় ফিল্মি স্টাইলে র‌্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুন, ২০২৫

উত্তরায় ফিল্মি স্টাইলে র‌্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৫ |
রাজধানীর উত্তরায় কালো মাইক্রোবাসে চেপে র‍্যাবের পোশাক পরা অবস্থায় বেশ কয়েকজন ফিল্মি স্টাইলে এসে ‘নগদের’ এক পরিবেশকের কাছ থেকে এক কোটি আট লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকাল ৮টা ৫২ মিনিটে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে এই ঘটনা ঘটেছে বলে ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, ‘ওরা (ঘটনার শিকার হওয়া ব্যক্তিরা) আমাদের বলেছে তাদের এক কোটি আট লাখ টাকা ছিনতাই হয়েছে। ওরা হচ্ছে নগদের ডিস্ট্রিবিউটর। যিনি প্রতিষ্ঠানটির মালিক তার বাসা থেকে কর্মীরা টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে তাদের অফিসে যাচ্ছিল। পথের মধ্যে মাইক্রোবাসে করে এসে টাকাটা ছিনিয়ে নিয়ে যায়। আমরা বিষয়টা নিয়ে কাজ করছি।’ ঘটনাস্থলের

ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ব্যাগ নিয়ে যাওয়ার পথে কালো একটি মাইক্রোবাস উল্টোপাশ থেকে এসে তাদের গতিরোধ করে। এসময় মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি ব্যাগটি নিয়ে দৌড় দেয়। এরপর র‌্যাবের জ্যাকেট (কোটি) পরা লোকেরা দৌড়ে তাকে ধরে ফেলে। এ সময় ছিনতাইকারীদের হাতে ছোট আগ্নেয়াস্ত্র দেখা যায়। এদিন দুপুরে র‌্যাব- ১ এর কার্যালয়ে সাংবাদিকদরা এই ছিনতাই নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘তিনি যদি র‌্যাবের হন সেও ছাড়া পাবে না। অনেক সময় র‌্যাব-পুলিশের পোশাক পড়ে অনেকে অনেক অপকর্ম করছে তারাও পার পাবে না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা