২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ June, ২০২৬

২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ June, ২০২৬ |
২০২৮ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনার অংশ হিসেবে চারটি নতুন বিষয় যুক্ত করতে যাচ্ছে সরকার। এগুলো হলো—আনন্দময় শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা। সোমবার (৮ জুন) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। ঘোষণা অনুযায়ী, চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক করা হবে। আর ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং ‘আনন্দময় শিক্ষা’ বা ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ যুক্ত হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় একটি ভাষা শেখানোর পরিকল্পনাও রয়েছে। খেলাধুলা ও সংস্কৃতি নতুন যুক্ত হওয়া এসব বিষয়ে কোনো গ্রেড বা জিপিএ নির্ধারণ করা হবে না। প্রাথমিক ও গণশিক্ষা

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, বর্তমানে বিভিন্ন স্কুলে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম থাকলেও সেগুলো শিক্ষাক্রমের অংশ নয়। নতুন পরিকল্পনায় এসব কার্যক্রমকে পাঠ্যসূচির আওতায় আনা হবে। প্রাথমিকভাবে কয়েকটি খেলা যুক্ত করা হবে। ফুটবল ও দাবা দিয়ে শুরু করার কথা জানানো হয়েছে; ক্রিকেটও অন্তর্ভুক্ত হতে পারে। পর্যায়ক্রমে অন্যান্য খেলাও যোগ করা হবে। সংস্কৃতি বিষয়টিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে—পারফরমেটিভ ও এক্সপ্রেসিভ। পারফরমেটিভ অংশে গান, নাচ, আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা ইত্যাদি পরিবেশনভিত্তিক কার্যক্রম থাকবে। এক্সপ্রেসিভ অংশে চিত্রাঙ্কন, সাহিত্যচর্চাসহ সৃজনশীল প্রকাশকে গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার্থীরা আগ্রহ অনুযায়ী ক্ষেত্র বেছে নিতে পারবে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকে শিক্ষার্থীদেরকে 'আনন্দময় শিক্ষা' বা 'লার্নিং উইথ হ্যাপিনেস' পড়তে হবে। ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি

শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন জানান, কারিগরি শিক্ষাকে মূলধারায় আনাই লক্ষ্য। প্রতিটি স্কুলে ধীরে ধীরে কারিগরি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। তার মতে, সব শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়মুখী শিক্ষা একমাত্র পথ নয়। স্কুল পর্যায়েই কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হলে কর্মসংস্থান ও স্বাবলম্বিতা বাড়বে। আনন্দময় শিক্ষা বা ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ একটি শিশু আঁকছে ষষ্ঠ শ্রেণি থেকে যুক্ত হতে যাওয়া ‘আনন্দময় শিক্ষা’ বিষয়টি কেবল একটি পাঠ্যবিষয় নয়, বরং পুরো শিক্ষাব্যবস্থার নীতিগত কাঠামোর অংশ হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন মাহ্দী আমিন। তিনি বলেন, এ বিষয়ের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ, সামাজিক আচরণ, দায়িত্ববোধ ও মানবাধিকার সম্পর্কে ধারণা দেওয়া হবে। পাশাপাশি বাস্তবভিত্তিক কার্যক্রমের

মাধ্যমে এসব মূল্যবোধ চর্চার সুযোগ থাকবে। যেমন—বৃক্ষরোপণ, বিভিন্ন জাতীয় দিবসের তাৎপর্য অনুধাবন ইত্যাদি। বাস্তবায়ন পরিকল্পনা রোদে অনেকগুলো নারী শিক্ষার্থী দাঁড়িয়ে ২০২৭ শিক্ষাবর্ষে কিছু বিষয় পরীক্ষামূলকভাবে চালু করা হবে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে ২০২৮ সালের পূর্ণাঙ্গ শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে। সব শ্রেণিতে একযোগে নাকি ধাপে ধাপে বাস্তবায়ন হবে, তা এখনো নির্ধারিত হয়নি। নতুন বিষয়গুলো চালুর জন্য বিপুলসংখ্যক প্রশিক্ষিত শিক্ষক প্রয়োজন হবে। এ লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ক্রীড়া শিক্ষক নিয়োগ এবং সংস্কৃতি শিক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বিষয়ে পাঠদানের জন্য আলাদা নির্দেশিকা তৈরি ও ধাপে ধাপে শিক্ষক প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে। নতুন যুক্ত হওয়া বিষয়গুলোতে গ্রেড বা জিপিএ থাকবে না। শিক্ষার্থীদের

পাস বা ফেল ভিত্তিতে মূল্যায়ন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন সাফে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের কাছেই পাত্তা পেল না পাকিস্তান শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা, ৩ আহত, ৯ গ্রেপ্তার তাহসিফ হত্যায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার আবেদন পুলিশের