অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুন, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৬ |
৪০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়ল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে মিরাজের দল। বৃহস্পতিবার অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। বৃষ্টির আগে ৪২ ওভারে সফরকারীরা ৮ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে। পরে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেলে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৯২ রান। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও দলীয় ব্যাটিং দৃঢ়তায় জয় নিশ্চিত করে বাংলাদেশ। ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্য অতিক্রম করে স্বাগতিকরা। এর আগে ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই তারা হারায় তিনটি উইকেট, যা

তাদের ওয়ানডে ইতিহাসে বিরল এক রেকর্ড। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান তিনটি করে উইকেট নেন, তানভীর ইসলাম নেন দুইটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ তামিম শূন্য রানে ফিরলেও সৌম্য সরকার ও শান্ত মিলে ৮৬ রানের জুটি গড়ে দলকে পথ দেখান। শান্ত ৪২ রান করে বিদায় নেন, এরপর লিটন দাস ও মোসাদ্দেক হোসেন দ্রুত আউট হয়ে চাপ তৈরি করেন। ১৪৪ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। তবে শেষ দিকে তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। হৃদয় ৫৫ বলে ৪০ রান করেন এবং মিরাজ ২২ রানে অপরাজিত

থেকে জয় নিশ্চিত করেন। ম্যাচে নাটকীয়তা বাড়ে মিরাজের হেলমেটে ন্যাথান এলিসের বাউন্সার আঘাত করার পরও তিনি ব্যাটিং চালিয়ে যাওয়ার মাধ্যমে। শারীরিক অস্বস্তি সত্ত্বেও তিনি শেষ পর্যন্ত মাঠে থাকেন এবং জয় নিশ্চিত করেন। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের মাইলফলক স্পর্শ করল। এখন কেবল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বাকি থাকল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত