সিঙ্গাপুরের ঘাম ঝরিয়ে হারল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৫

সিঙ্গাপুরের ঘাম ঝরিয়ে হারল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ |
আশা ছিল সিঙ্গাপুরের বিপক্ষে জয় দিয়ে সমর্থকদের ঈদ উপহার দিবে বাংলাদেশ। খেলাও হামজা-সামিতরা ভালোই খেলছিলেন, তবে টানা গোল মিসের মহড়া ও ডিফেন্সের ভুলে ম্যাচে জয়ের বদলে হারের স্বাদ নিতে হলো হ্যাভিয়ের ক্যাবরেরার দলকে। মঙ্গলবার (১০ জুন) এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। ঘরের মাঠে প্রতিপক্ষ সিঙ্গাপুরের বিপক্ষে জয় পাওয়ার আশায় মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু শেষ বাঁশি বাজার পর, পয়েন্ট তালিকায় শূন্য হাতে মাঠ ছাড়তে হলো লাল-সবুজদের। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-১ ব্যবধানে হার মেনে নিতে হয়েছে তাদের। প্রথমার্ধে একটি গোল হজম করেই ড্রেসিংরুমে ফিরেছিল স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধ শুরুতে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা রদবদল আনেন—কাজেম শাহকে

তুলে নামান শাহরিয়ার ইমনকে। মাঠে নামার তিন মিনিটের মাথায় গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন ইমন। বাঁ দিক দিয়ে রাকিবের পাসে শুধু পা লাগালেই গোল পেতে পারতেন, কিন্তু সুযোগ হারান তিনি। পরের মিনিটেই ডান দিক থেকে আরেকটি আক্রমণ হয়, তবে তাতেও ফল আসেনি। এর কিছুক্ষণ পর, ৫৮ মিনিটে আবার গোল খায় বাংলাদেশ। সিঙ্গাপুরের সম্মিলিত আক্রমণে প্রথম ধাক্কা সামাল দেন তপু বর্মন, কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় মিতুল মারমা শট ফিরিয়ে দিলেও বল পড়ে ইখসান ফান্দির পায়ে। তাকে ঠেকাতে ব্যর্থ হন হৃদয়, এবং নিচু শটে বল পাঠান বাংলাদেশের জালে। ৬৩ মিনিটে ইমন গোলের সুবর্ণ সুযোগ পেলেও ইজওয়ান মাহবুদের দক্ষতা তখন বাধা হয়ে দাঁড়ায়। তবে শেষ পর্যন্ত ৬৭

মিনিটে একটি সান্ত্বনার মুহূর্ত পায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে নিখুঁত থ্রু পাস দেন হামজা। বল ধরে এগিয়ে যান রাকিব হোসেন, এবং সিঙ্গাপুরের গোলরক্ষকের ভুলের সুযোগে বল জালে জড়িয়ে দেন। গোলের পর আক্রমণের গতি আরও বাড়ায় স্বাগতিকরা। মাঠে নামানো হয় মোরসালিন ও ফয়সাল ফাহিমকে, তুলে নেওয়া হয় শাকিল আহাদ ও মোহাম্মদ হৃদয়কে। ধারাবাহিক আক্রমণ চললেও গোলরক্ষক ও সিঙ্গাপুর রক্ষণভাগ হয়ে ওঠে দেয়াল। ৭৭ মিনিটে হামজার ফ্রিকিক থেকে শুরু করে শেষ পর্যন্ত একের পর এক কর্নার ও আক্রমণ এলেও ফলাফল বদলায়নি। ইনজুরি সময়ের শেষ দিকে রাকিবের ফ্রি কিক থেকে বল পেয়ে শট নিয়েছিলেন হামজা, কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি। পরের মিনিটে তারিক কাজীর নেওয়া হেড দুর্দান্ত

সেভ করেন মাহবুদ, যা হয়ে ওঠে বাংলাদেশের শেষ প্রচেষ্টা। কানায় কানায় পূর্ণ জাতীয় স্টেডিয়ামে প্রায় বিশ হাজার দর্শক সেই মুহূর্তে যেন নিশ্চুপ হয়ে পড়ে। প্রতীক্ষার জয় না পেয়ে মাঠ ছেড়েছে হতাশ ও ভগ্ন হৃদয়ের বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু