জেল থেকে ছাড়া পেয়ে ফের অস্ত্রসহ গ্রেপ্তার সাজ্জাদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৫

জেল থেকে ছাড়া পেয়ে ফের অস্ত্রসহ গ্রেপ্তার সাজ্জাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ |
কারাগার থেকে ছাড়া পেয়ে ফের অস্ত্রসহ কুমিল্লার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (৯ জুন) রাতে নগরীর টমছম ব্রিজের গোবিন্দপুর এলাকা থেকে সেনাবাহিনীর টহল টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানের সময় তার কাছে ৪টি ধারালো দা, ১টি বড় ছুরি, ১টি ছোট ছুরি, গ্রিল কাটার কাঁচি ১টি, ৫টি সিজারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া সাজ্জাদ হোসেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে। কুমিল্লা সদর সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, কুমিল্লার শীর্ষ সন্ত্রাসীর তালিকায় সাজ্জাদের নাম রয়েছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল টিম গোবিন্দপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এসময় সাজ্জাদের হেফাজতে

থাকা বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর তাকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর একটি টহল টিম তাকে আটক করে রাতে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করেছে। সাজ্জাদ কয়েক দিন আগেই একটি মামলায় কারাভোগ শেষে জেল থেকে ছাড়া পেয়েছিল। সে জেল থেকে ছাড়া পেয়েই ফের অপরাধে জড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। নতুন করে একটি অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা