কতটা ভয়ানক করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন এক্সবিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৫

কতটা ভয়ানক করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন এক্সবিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ |
করোনাভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্টের একটি উপধরন হল এক্সবিবি। এটি মূলত দুটি অমিক্রন সাব-ভ্যারিয়েন্টের সংমিশ্রণে তৈরি— BA.2.10.1 এবং BA.2.75। এক্সবিবি প্রথম শনাক্ত হয় ২০২২ সালের মাঝামাঝি সময়ে। এরপর তা বিশ্বজুড়ে ধীরে ধীরে বিস্তার লাভ করে। এক্সবিবি’র বৈশিষ্ট্য এটি উচ্চমাত্রায় সংক্রামক এর ইমিউন এস্কেপ ক্ষমতা রয়েছে, অর্থাৎ এটি প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন বা টিকা-প্রাপ্ত ব্যক্তির প্রতিরোধ ক্ষমতাকেও কিছুটা ফাঁকি দিতে পারে তবে, এখন পর্যন্ত এর প্রভাবে মারাত্মক অসুস্থতা বা মৃত্যুহার বেশি হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে, হালনাগাদ বুস্টার ডোজ, বিশেষ করে এক্সবিবি-ভিত্তিক ভ্যাকসিন, এই ধরন থেকে গুরুতর অসুস্থতা, হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর ঝুঁকি কমাতে কার্যকর। যদিও সংক্রমণ পুরোপুরি ঠেকানো সম্ভব না, তবে টিকা গুরুতর জটিলতা

রোধে কার্যকর ভূমিকা রাখে। এই এক্সবিবি থেকে আরও কয়েকটি উপধরন সৃষ্টি হয়েছে। যেমন— এক্সবিবি .১, এক্সবিবি .১.৫, এবং সম্প্রতি আলোচনায় এসেছে এনবি .১.৮.১। এই ধরনগুলোর মধ্যে কিছু কিছু আগের চেয়ে আরও সংক্রামক, তবে টিকা এখনো কার্যকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক্সবিবি ও এর উপধরনগুলোকে Variant of Interest বা Variant Under Monitoring হিসেবে তালিকাভুক্ত করেছে। এর মানে হলো, এগুলোর ওপর বৈজ্ঞানিক নজরদারি চলছে এবং এগুলো ভবিষ্যতে জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। গ্লোবাল ভাইরাস নেটওয়ার্ক (জিভিএন) জানিয়েছে, এই ধরনটিতে সংক্রমণ ক্ষমতা বেশি হলেও গুরুতর অসুস্থতা বা মৃত্যু ঝুঁকি বাড়ানোর মতো কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে সংস্থাটি সতর্ক থাকতে বলেছে এবং টিকা গ্রহণের ওপর

জোর দিয়েছে। কি করতে হবে সাধারণ মানুষের? টিকার সর্বশেষ ডোজটি নিয়েছেন কি না, তা নিশ্চিত করুন জনসমাগমপূর্ণ পরিবেশে মাস্ক পরিধান করুন উপসর্গ দেখা দিলে পরীক্ষা করুন ও আইসোলেশনে থাকুন স্থানীয় স্বাস্থ্য নির্দেশনা মেনে চলুন বিশেষজ্ঞরা বলছেন, এক্সবিবি ও এর উপধরনগুলো অমিক্রনের একটি নতুন রূপ হলেও এখন পর্যন্ত এগুলো মারাত্মক আতঙ্কের কিছু নয়। তবে স্বাস্থ্যবিধি মেনে চলা, টিকা গ্রহণ এবং সতর্কতা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ টিকা সংক্রান্ত পরামর্শ জিভিএনের মতে, পুরোপুরি প্রতিকার যেহেতু নেই তাই প্রতিরোধমূলক পদক্ষেপই এখনো গুরুত্বপূর্ণ। তাদের টিকা সংক্রান্ত সুপারিশগুলো হলো— ৬৫ বছর বা তার বেশি বয়সীদের ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য হালনাগাদ বুস্টার ডোজ নেওয়া গুরুত্বপূর্ণ। ৬ মাস বয়স থেকে সব বয়সীদের টিকার ডোজ সম্পূর্ণ করা উচিত। শিশু ও

কিশোরদের বছরে অন্তত একবার আপডেটেড টিকা দেওয়া জরুরি, কারণ আগের টিকার সুরক্ষা সময়ের সঙ্গে হ্রাস পায়। গর্ভবতী নারীদের জন্য টিকা নেওয়া অত্যন্ত জরুরি। এটি শিশুদের জন্মের পর প্রথম ছয় মাস পর্যন্ত সুরক্ষা দেয়। গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থায় সংক্রমণ হলে জন্মের আগেই শিশু মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় এবং শিশুদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি থাকে। ফ্লু এবং কোভিড টিকা একসঙ্গে নেওয়া যেতে পারে এবং এর কোনো বড় পার্শ্বপ্রতিক্রিয়া নেই। গ্লোবাল ভাইরাস নেটওয়ার্কের (জিভিএন) মতে, নতুন ধরনের আবির্ভাব মানেই জনস্বাস্থ্য জরুরি অবস্থা নয়। বরং প্রস্তুত থাকার জন্য, এটি একটি সুযোগ। এক্সবিবি ও এর উপধরনগুলো নিয়ে আতঙ্ক নয়, বরং সতর্কতা, বৈজ্ঞানিক নজরদারি এবং টিকাদানের ওপর গুরুত্বের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

জিভিএনের মতে, ‘এটি আতঙ্কের সময় নয়, বরং প্রস্তুতির সময়।’ প্রসঙ্গত, সম্প্রতি পার্শ্ববর্তী ভারতসহ কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে গেছে। গত বৃহস্পতিবার দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে। যদিও পরিস্থিতি এখনো আশঙ্কাজনক নয়, তবে দেশে এ রোগের প্রকোপ বাড়ছে। আইসিডিডিআরবির গবেষকেরা করোনার নতুন একটি ধরন এক্সএফজি শনাক্তের কথা বলছেন। এর পাশাপাশি এক্সএফসি ধরনটিও পাওয়া গেছে। এই দুটোই করোনার শক্তিশালী ধরন অমিক্রনের জেএন-১ ভ্যারিয়েন্টের উপধরন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা