মেসিকে ভালোবাসেন, ফের জানালেন রোনালদো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুন, ২০২৫

মেসিকে ভালোবাসেন, ফের জানালেন রোনালদো

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৫ |
কে সেরা? মেসি নাকি রোনালদো? এ নিয়ে তর্ক বেশ অনেক দিনের। আর প্রায় দেড় যুগ ধরে এই প্রশ্ন শুনতে হচ্ছে সেরা দুই ফুটবলারকেই। তবে আলোচনা যতই হোক এই দুই খেলোয়াড় কিন্তু একে অপরকে ভালোবাসেন, সমীহ করেন। তবে সুযোগ পেলেই মেসি এবং রোনালদোর কাছেও প্রশ্নটার অবতারণা করেন অনেকে। রোববার রোনালদোর কাছে আবারও প্রশ্নটা তোলা হলো। উয়েফা নেশন্স লিগে মাঠে নামার আগে প্রশ্ন করা হয়- ‘মেসির সঙ্গে সম্পর্ক কেমন?’ এ প্রশ্নের জবাবে সিআর সেভেন জানান, তারা দুইজনই একে অপরকে সমীহ করেন। রোনালদোর ভাষায়, মেসির প্রতি আমার ভালবাসা রয়েছে। যদিও আমরা অনেক বছর একে অপরের শত্রু ছিলাম। আগে অনেক সাক্ষাৎকারে বলেছি, আমরা ১৫ বছর সর্বোচ্চ

মঞ্চে খেলেছি। পুরস্কারের অনুষ্ঠানে ওর হয়ে ইংরেজিতে অনুবাদ করে দিয়েছি। তার প্রতি আমার ভালবাসা রয়েছে কারণ, সেও আমাকে সমীহ করে। এদিকে স্পেন-পর্তুগালের ম্যাচকে অনেকেই বলছেন- রোনালদো বনাম লামিনে ইয়ামালের দ্বৈরথ। এতে রোনালদো গুরুত্ব দেননি। তিনি বলেন, যখনই কোনো বড় ম্যাচ খেলতে নামি তখনই শুনি, রোনালদোর বিরুদ্ধে অমুকের ম্যাচ, তমুকের ম্যাচ। ২০ বছর পরেও একই জিনিস শুনছি। এখন আর এসব ভেবে রাতের ঘুম ওড়ে না। ইয়ামলের বিষয়ে তিনি বলেন, আমরা পুরোপুরি আলাদা প্রজন্ম। একটা প্রজন্ম শুরু হচ্ছে, একটা প্রজন্ম শেষের মুখে। বাস্তবে ব্যাপারটা মোটেও এ রকম নয়। একটা দল আর একটা দলের বিরুদ্ধে খেলততে নামবে। ইয়ামালের বয়স অনেক কম। ওকে ভাল ভাবে উন্নতি

করতে দিন। ক্লাব বিশ্বকাপে খেলার জন্য আর্জেন্টিনা থেকেও প্রস্তাব পেয়েছিলেন বলে জানালেন রোনালদো। তিনি বলেন, ‘আর্জেন্টিনা থেকে ক্লাব বিশ্বকাপে খেলার প্রস্তাব পেয়েছিলাম। তবে কখন কী হয় কিছু বলা যায় না। কখনও আর্জেন্টিনায় যাইনি। একবার যাওয়ার ইচ্ছা রয়েছে।’ শোনা যাচ্ছে, সৌদি আরবের ক্লাবটি ক্লাব বিশ্বকাপে সুযোগ না পাওয়া অন্য দলের হয়ে খেলতে ইচ্ছুক তিনি। এমনকি ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও জানিয়েছিলেন, অন্য কোনো দলের হয়ে ক্লাব বিশ্বকাপে রোনালদোকে দেখা যাবে। কিন্তু সিআর সেভেন নিজেই জানিয়ে দিয়েছেন, ক্লাব বিশ্বকাপে খেলবেন না তিনি। ‘আমি ক্লাব বিশ্বকাপে খেলছি না।’ তবে অনেক ক্লাবই যে তার সঙ্গে যোগাযোগ করেছে সেটিও জানিয়েছেন রোনালদো। মেসির দেশ আর্জেন্টিনা থেকেও যোগাযোগ করা হয়েছে

বলে জানিয়েছেন পর্তুগিজ এই সুপারস্টার। তিনি বলেন, ‘আর্জেন্টিনার কয়েকটি ক্লাব থেকে আমন্ত্রণ পেয়েছি ক্লাব বিশ্বকাপে খেলার জন্য। আপনি জানেন না সামনে কী ঘটবে। আমি আর্জেন্টাইন নই, কিন্তু সেখানে যেতে চাই। মেসি এবং তার দেশ আর্জেন্টিনার প্রতি আমার অনুরাগ আছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া