ফোনে এরদোগান ও শাহবাজের ঈদ শুভেচ্ছা বিনিময় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুন, ২০২৫

ফোনে এরদোগান ও শাহবাজের ঈদ শুভেচ্ছা বিনিময়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৫ |
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রোববার এক ফোনালাপে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। এ ছাড়াও তারা দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। খবর আনাদোলু এজেন্সির। তুরস্কের যোগাযোগ অধিদফতরের বরাতে এক্স (পুরোনো টুইটার)-এ জানানো হয়, প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, তুরস্ক ও পাকিস্তানের প্রাচীন বন্ধুত্ব এবং দৃঢ় সংহতি, গৃহীত বিভিন্ন কার্যকরী পদক্ষেপের মাধ্যমে আরও সুদৃঢ় হয়েছে। ফোনালাপে এরদোগান পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে এরদোগান পাকিস্তান সফর করেছিলেন। অপরদিকে, মে মাসে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তুরস্ক সফর করেন এবং সেসময় তিনি এরদোগানের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক

আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া