ডুবোচরে লঞ্চের ধাক্কা, নদীতে ছিটকে পড়লেন যাত্রীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ June, ২০২৫

ডুবোচরে লঞ্চের ধাক্কা, নদীতে ছিটকে পড়লেন যাত্রীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ June, ২০২৫ |
দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা দৌলতদিয়া ঘাটগামী একটি যাত্রীবাহী লঞ্চ ডুবোচরে ধাক্কা খায়। এতে বেশ কয়েকজন যাত্রী নদীতে ছিটকে পড়েন। এ সময় বিক্ষুব্ধ যাত্রীরা লঞ্চের সামনের কাঁচ ভাঙচুর ও মাস্টার পলাশ মিয়াকে মারধর করেন। শুক্রবার সকালে দৌলতদিয়ার ৬নং ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে গোয়ালন্দের দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে লঞ্চ এমভি ব্ল্যাকবার্ড। লঞ্চটি দৌলতদিয়ার ৬নং ফেরিঘাটের কাছাকাছি আসলে একটি ডুবোচরের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ৪-৫ জন যাত্রী নদীতে ছিটকে পড়ে যান। এতে করে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধ যাত্রীরা লঞ্চের সামনের কাচ ভাঙচুর

ও মাস্টারকে মারধর করেন। এ সময় ঘাটে অবস্থান করা কয়েকজন লোক নৌকা নিয়ে গিয়ে নদীতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করেন। প্রায় ৩০ মিনিট পর বিকল্প আরেকটি লঞ্চের সাহায্যে ডুবোচর থেকে উদ্ধারের পর লঞ্চটি ঘাটে নোঙর করা হয়। আরিচা লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক নুরুল আনোয়ার মিলন বলেন, দৌলতদিয়ার ৬ নাম্বার ফেরিঘাটের সামনে থাকা চরটি সাম্প্রতিক বর্ষা পানিতে তলিয়ে গেছে। লঞ্চচালক কিছু বুঝে ওঠার আগেই চরের সঙ্গে লঞ্চের সজোরে ধাক্কা লাগে। এতে করে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। এ সময় বিক্ষুব্ধ যাত্রীরা লঞ্চের সামনের কাঁচের অংশ ভেঙে ফেলেন ও মাস্টারকে মারধর করেন। লঞ্চযাত্রী মো. সবুজ মিয়া বলেন, লঞ্চটির ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি যাত্রী

নিয়ে আসছিল। অতিরিক্ত যাত্রীর কারণে মাস্টার সামনের কিছুই দেখতে পাচ্ছিলেন না। ডুবোচরের সঙ্গে ধাক্কা লাগায় তিনজন যাত্রী পদ্মা নদীতে পড়ে যান। লোকজন তাদেরকে উদ্ধার করেছেন। তবে এক-দুজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানতে পেরেছি। বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের টার্মিনাল সুপারভাইজার শিমুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তিনজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার সংবাদ পাই এবং তাদের উদ্ধার করা হয়। কোনো যাত্রী নিখোঁজ রয়েছেন এমন তথ্যের কোনো দাবিকারী পাইনি। দুর্ঘটনার শিকার লঞ্চটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না পাওয়া পর্যন্ত ঘাটেই নোঙর করে রাখা হবে। গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার আবদুর রহমান বলেন, পাঁচজন যাত্রী পদ্মা নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়া

গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যে চারজনকে উদ্ধার করেছেন। এর মধ্যে দুজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এখনো একজন নিখোঁজ রয়েছে এমন দাবির প্রেক্ষিতে তাদের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ যাত্রীরা লঞ্চের সামনের কিছু অংশ ভাঙচুর করেছে। লঞ্চের চালক ও সহকারী নিরাপদ হেফাজতে আছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার