‘স্বপ্ন যাবে বাড়ি আমার’, হয় না সত্যি সবার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুন, ২০২৫

‘স্বপ্ন যাবে বাড়ি আমার’, হয় না সত্যি সবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৫ |
মিলন মাহমুদের গলায় ‘স্বপ্ন যাবে বাড়ি আমার/পথ দেব পাড়ি তোমার’ গানটির সঙ্গে আমরা সবাই পরিচিত। ঈদ এলেই গানটির জনপ্রিয়তা বেড়ে যায়। মানুষ আপনজনের কাছে ফেরার সময় গানটি নিজেদের ফেসবুকে শেয়ার করেন। তবে ঈদে স্বপ্ন সত্যি করে বাড়ি ফেরা হয় না সবার। আর্থিক অসংগতি এবং দায়িত্বের বেড়াজালে আটকে থেকে অনেকেই পরিবার থেকে দূরেই ঈদ কাটান। বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) যখন প্রায় ফাঁকা, তখন ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে দেখা হয় নিরাপত্তাকর্মী শাহ আলমের সঙ্গে। প্রতিবছরই পরিবারের সদস্যরা তার ওপর অভিমান করে থাকেন। কারণটা খুবই অনুমেয়-ঈদের দিন সবার সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন না তিনি। শুধু এই ঈদেই নয়, গত ১৭ বছরের কোনো ঈদই পরিবারের

সঙ্গে উদযাপন করতে পারেননি শাহ আলম। সন্তানরা অভিমান করে থাকে তার সঙ্গে। শাহ আলমের মতোই দায়িত্ব পালনে নিয়োজিত আছেন আরও অনেক নিরাপত্তাকর্মী। তাদেরই একজন মোসলেম উদ্দিন। তিনিও এবারের ঈদেও ছুটি পাননি। মোসলেম উদ্দিন বলেন, ৩১ বছরের চাকরি জীবনে কোনোবারই ঈদের ছুটি পাইনি। একসঙ্গে কি সবার ছুটি নেওয়া সম্ভব? আমরা এই বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে নিরাপত্তার দায়িত্বে থাকি। পরিবারকে বলেছি পরের ঈদে ছুটি পেলে একসঙ্গে ঈদ উদযাপন করব। শুধু আর্থিক অসংগতি নয়, বরং পেশাগত দায়িত্ব পালনেও অনেকের বাড়ি যাওয়ার স্বপ্ন আটকে যায়। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য তোতা মিয়া বলেন, আমাদের তো বিশেষ কোনো দিবস নেই। সারা বছরই পেশাগত কাজে থাকতে হয়। তাই সব মিলিয়ে

ঈদে সবার সঙ্গে দেখা হওয়ার সুযোগ হবে না। মা-বাবা বারবার ফোন করছেন, মন খারাপ করছেন তারা। তবে ঈদের বাইরে হয়তো কোনো এক সময় গিয়ে দেখা করব। গানের সুরে ‘বাড়ি যাওয়ার যে স্বপ্ন’ তা নির্বিঘ্নে সত্যি করতে পুলিশ সদস্যরা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছেন রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের হাইওয়ের দায়িত্ব পালনের সময় দেখা হয় হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনজিল আহমেদ তুষারের সঙ্গে। তিনি বলেন, নাড়ির টানে সবাই এখন ঘরমুখো। হাইওয়ে সড়কে এখন অনেক যানজট। তাছাড়া ঈদ সামনে থাকলে চুরি-ডাকাতির ঝুঁকিও থাকে। সবার নিরাপত্তার দায়িত্ব তো আমাদেরই। আমরা দায়িত্বে থাকব বলেই সবাই নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা