ভারতে আরসিবির ট্রফি প্যারেডে পদদলিত হয়ে নিহত ১১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ June, ২০২৫

ভারতে আরসিবির ট্রফি প্যারেডে পদদলিত হয়ে নিহত ১১

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ June, ২০২৫ |
আইপিএল জয়ের ১৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-এর বিজয় উদযাপন পরিণত হয়েছে মর্মান্তিক দুর্ঘটনায়। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। বুধবার (০৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) আয়োজিত আরসিবি দলের সম্মাননা অনুষ্ঠানের জন্য এম চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে বিশাল জনতা জমায়েত হওয়ার পর এই বিশৃঙ্খলা শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, উৎসব দেখতে আসা অনেকে পদদলিত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশ আহত এবং অজ্ঞান ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করছে। এই

বিশাল তরুণ ভিড়কে আমরা দমন করতে লাঠিচার্জ করতে পারতাম না। ভিড় নিয়ন্ত্রণের জন্য ৫,০০০ জনের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল, কিন্তু তা যথেষ্ট ছিল না। আমি এই ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী। তিনি আরও জানান, নিরাপত্তার কারণে সরকার ভিধানা সৌধা থেকে স্টেডিয়াম পর্যন্ত বিজয় মিছিল বাতিল করেছিল। কিন্তু তারপরও জনস্রোত থামানো যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দৃশ্যে দেখা যায়, মেট্রো স্টেশন থেকে হাজার হাজার মানুষ বেরিয়ে আসছেন, কেউ সিঁড়িতে দাঁড়িয়ে, কেউ গাছে উঠে আরসিবি খেলোয়াড়দের এক ঝলক দেখার চেষ্টা করছেন। পুলিশ জানিয়েছে, তারা মঙ্গলবার রাত থেকে উৎসবরত জনতাকে নিয়ন্ত্রণ করছে। সংবাদ সংস্থা আইএএনএস-এর খবরে বলা হয়েছে, রাতভর পুলিশ জনতাকে নিয়ন্ত্রণ করতে এবং কোনো অপ্রীতিকর ঘটনা

এড়াতে ব্যস্ত ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে তালা গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের ইসরায়েলে নতুন সরকার গঠনের তোড়জোড়, আজ আইনপ্রণেতাদের শপথ আতশবাজিতে রোগ সারে বলে দাবি পশ্চিমবঙ্গ বিজেপি নেত্রীর শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড ৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরাতে ২৭০০ কোটি টাকা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক মুনাফা কমায় লভ্যাংশ কমল যমুনা অয়েলের কারাগারে চরম নিপীড়নের পর জামিন: মুক্তির দিনই মারা গেলেন আওয়ামী লীগ নেতা রনজিত ঘোষ প্রত্যর্পণ চুক্তি কেন শেখ হাসিনার ক্ষেত্রে অপ্রযোজ্য? প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান সাফিউস সামি দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দলে নতুন মুখ মাহফিজুল রবিন ১০ নভেম্বরের ধর্মঘটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সমর্থন, উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও বিশ্লেষণ || নিজ দেশে ফেরার অধিকার: শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে আইন ও নজির কী বলে? চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা সার পায় না কৃষক, মিয়ানমারে পাচার হচ্ছে দেদারসে: চক্রে যুক্ত বিএনপি-ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩ ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে সিরিজ হারল বাংলাদেশ