বিসিবিতে রদবদলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে আইসিসি: ক্রীড়া উপদেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মে, ২০২৫

বিসিবিতে রদবদলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে আইসিসি: ক্রীড়া উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৫ |
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষপদে রদবদল হয়েছে। ফারুক আহমেদকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলে বোর্ড পরিচালকদের ভোটে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এই রদবদলের ক্ষেত্রে বিসিবি বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোনো নিয়মের ব্যত্যয় ঘটেনি বলে দাবি করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (৩১ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেছেন, ‘বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নতুন সভাপতি এসেছেন। আমাদের আইসিসির সঙ্গে যোগাযোগ হয়েছে। বিসিবির নতুন সভাপতি নিজেও আইসিসিতে দীর্ঘসময় কাজ করেছেন।’ যেহেতু জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুকের বোর্ড পরিচালক পদে মনোনয়ন বাতিল করায় সভাপতির পদ শূন্য হয়েছিল, তাই এটিকে কেউ কেউ বোর্ডের কার্যক্রমে সরকারের হস্তক্ষেপ হিসেবে

বর্ণনা করেছিলেন। ফারুক আহমেদ নিজেও এই প্রসঙ্গ টেনেই আইসিসিতে নালিশ করেছেন। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো দেশের ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের ঘটনা ঘটলে সে দেশকে নিষিদ্ধ করা হয়। তাই অনেকেই আশঙ্কা করছিলেন, বিসিবি সভাপতি পদে রদবদলের ধরনের কারণে বাংলাদেশ ক্রিকেট আইসিসির নিষেধাজ্ঞার মুখে পড়ে কিনা। তবে এমন আশঙ্কার কথা উড়িয়ে দিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘আইসিসির সঙ্গে আমাদের যোগাযোগের কোনো ঘাটতি ছিল না। আইসিসিও এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে অবস্থা, সেটা তো আইসিসির অজানা নয়। সে জায়গা থেকে তারা নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছে।’ প্রসঙ্গত, বিসিবির অন্তত আট পরিচালক ফারুক আহমেদের বিষয়ে অনাস্থা জানানোর পর গত বৃহস্পতিবার (২৯ মে) তাকে সরিয়ে দেওয়ার

সিদ্ধান্ত নেয় সরকার। পরে শুক্রবার (৩০ মে) আমিনুল ইসলাম বুলবুল প্রথমে কাউন্সিলর, পরে এনএসসির মনোনয়নে পরিচালক এবং সবশেষ বোর্ডসভায় পরিচালকদের প্রত্যক্ষ ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬ কেরালায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে কংগ্রেস? পে স্কেল: শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে মন্ত্রণালয় নিজ আসনে পিছিয়ে গেলেন মমতা চীনের শিল্পভূমিতে নীরব সংকটের বিস্তার সাগরে বিপদে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী মৌজা রেটে দিতে হবে সম্পদ কর ৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য, নিয়োগ হচ্ছে না যেসব কারণে বাঘের বাচ্চার মতো লড়বেন মমতা, বিজেপিকে হুঙ্কার ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন মমতা, ফল মানবেন সূর্যাস্তের পর নতুন পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল সরকার ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪ টঙ্গীতে বস্তির বিলাসবহুল এসি রুমে মাদক সেবন করেন নামিদামিরা