নেতানিয়াহুকে ইরানে হামলা করতে না করেছি : ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৫

নেতানিয়াহুকে ইরানে হামলা করতে না করেছি : ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানে সামরিক হামলা না চালানোর পরামর্শ দিয়েছেন। চলমান পরমাণু আলোচনা চলাকালে এমন পদক্ষেপ ‘অযৌক্তিক’ হবে বলে মন্তব্য করেছেন তিনি। এএফপির প্রতিবেদনে জানানো হয়, গত সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে ট্রাম্প হামলা থেকে বিরত থাকতে বলেছেন কি না— এমন প্রশ্নে তিনি বলেন, সত্যি কথা বলতে চাই, হ্যাঁ, বলেছি। নেতানিয়াহুর সঙ্গে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে ট্রাম্প আরও বলেন, আমি শুধু বলেছি, আমার মনে হয় না এখন সময়টা উপযুক্ত। আমরা ইরানের সঙ্গে খুব ভালোভাবে আলোচনা করছি। তিনি বলেন, আমি তাকে (নেতানিয়াহু) জানিয়েছি, এখন এটা করা একেবারেই ঠিক হবে না, কারণ আমরা একটি সমাধানের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আমার

ধারণা, ইরান একটি চুক্তি করতে চায়। আর সেটা সম্ভব হলে অনেক প্রাণ বাঁচানো সম্ভব হবে। উল্লেখ্য, ২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে সরে যায়। তার পর এই প্রথম ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা হচ্ছে, যা ইতোমধ্যে পাঁচ দফা অনুষ্ঠিত হয়েছে। এদিকে, বুধবার ইরান জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হয়, তবে তারা আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ)-এর মার্কিন পরিদর্শকদের নিজস্ব পরমাণু স্থাপনাগুলোতে প্রবেশের বিষয়টি বিবেচনায় নিতে পারে। তবে ইসরায়েল, যারা ইরানকে দীর্ঘদিনের হুমকি মনে করে আসছে, একাধিকবার সামরিক হামলার হুমকি দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, চলমান আলোচনার মধ্যেও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্প

অবশ্য সামরিক হামলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি। তবে তিনি বলেছেন, আমি একটি চুক্তির জন্য আগে সুযোগ দিতে চাই। আর যদি কোনো হামলা হয়ও, তবে তার নেতৃত্বে থাকবে ইসরায়েল, যুক্তরাষ্ট্র নয়। উল্লেখ্য, ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, দেশটির পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক