‘লেনদেনের রাজনীতি নয়’ নতুন হুঁশিয়ারি ইমরানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৫

‘লেনদেনের রাজনীতি নয়’ নতুন হুঁশিয়ারি ইমরানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ |
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কোনো ব্যক্তিগত সমঝোতা বা ‘লেনদেনের চুক্তি’তে রাজি নন। তবে তিনি সংলাপে বসতে প্রস্তুত—যদি তা হয় শুধুই জাতীয় স্বার্থে। বৃহস্পতিবার সিনেটর আলী জাফরের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। আলী জাফর সম্প্রতি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন। ৭১ বছর বয়সি সাবেক এই অধিনায়ক ও রাজনীতিবিদ ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি। তার বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত একাধিক মামলা দায়ের করা হয়েছে। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এ মামলাগুলো দেওয়া হয়েছে। এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলী জাফর বলেন, ‘ইমরান খান

সাফ জানিয়ে দিয়েছেন, তিনি নিজের জন্য কখনোই কোনো ছাড় বা বিশেষ সুবিধা চাননি। যদি চাইতেন, অনেক আগেই তিনি তা নিতে পারতেন’। ইমরান খানের সর্বশেষ এই মন্তব্যটি এমন এক সময়ে এসেছে, যখন ইমরানের বোন আলিমা খান পাকিস্তানের ‘অদৃশ্য শক্তি’দের প্রতি আহ্বান জানিয়েছেন একটি ‘দেওয়া-নেওয়া ভিত্তিক’ সংলাপে অংশ নিতে। অন্যদিকে একই দিনে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, আলিমার এ আহ্বান বিবেচনায় নেওয়া যেতে পারে। তবে তিনি এটিকে ‘দুর্বল প্রচেষ্টা’ বলে অভিহিত করে বলেন, বিষয়টি তদন্ত করা যেতে পারে। এ নিয়ে আলী জাফর বলেন, ‘ইমরান খান বলেছেন, জাতীয় ঐক্যের স্বার্থে তিনি সংলাপে বসতে রাজি আছেন। তিনি জোর দিয়ে বলেছেন, সংলাপের দরজা এখনো খোলা রয়েছে এস্টাবলিশমেন্টের

(সামরিক বাহিনী) জন্য। পিটিআই প্রধান আরও বলেন, ‘কাউকে দুই দিকে খেলতে দেওয়া হবে না’—অর্থাৎ, কেউ যেন সুবিধামতো উভয় পক্ষের সঙ্গে খেলা না করে। ক্ষমতাসীনদের নীরবতা তিনি আর সহ্য করবেন না বলেও উল্লেখ করেন। একই সঙ্গে তিনি তার মামলাগুলোর দ্রুত শুনানির দাবি জানিয়ে বলেন, ‘আমি শুধু ন্যায়বিচার চাই’। সাবেক প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, তার দল ইতোমধ্যে একটি প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে এবং পরবর্তী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে পূর্ণাঙ্গ কৌশল প্রকাশ করা হবে। একইসঙ্গে তিনি পিটিআই নেতাদের আন্দোলনের জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক