‘কৌশলগত ভুলের কারণেই বাংলাদেশ হেরেছে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৫
     ৬:১৬ অপরাহ্ণ

‘কৌশলগত ভুলের কারণেই বাংলাদেশ হেরেছে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ | ৬:১৬ 106 ভিউ
কৌশলগত ভুলের কারণেই বাংলাদেশ তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মুশতাক আহমেদ। গতকাল রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২০১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাকিস্তান। ২০২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৯.২ ওভারে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৭ রানে টাইগারদের পরাজয়ে কৌশলগত ত্রুটি দেখছেন বাংলাদেশ জাতীয় দলের স্পিন কোচ মুশতাক আহমেদ। ব্যাটিং ইউনিটে হৃদয়ের স্লো ব‍্যাটিং দলের ওপর চাপ বাড়িয়েছে। পাশাপাশি রিশাদসহ দলে বাকি স্পিনারদের ফিল্ড সেট-আপেও দুর্বলতা দেখছেন তিনি। বুধবার ম্যাচ

পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্পিন কোচ। সার্বিকভাবে ম্যাচ হারের বিষয়কে ‘একটি খারাপ দিন’ হিসেবেই বিবেচ্য করছেন তিনি। মুশতাক আহমেদ বলেন, আমার মনে হয় কৌশলগত দিক থেকে আমরা আজ বেশ পিছিয়ে ছিলাম। তার মানে এই নয়, আমাদের ব‍্যাটাররা ২০০ রান করতে পারে না। লিটন শুরুটা বেশ ভালো করেছিলো। এক পর্যায়ে মনে হচ্ছিলো, জয় সম্ভব। তবে, ওভারপ্রতি ১৩-১৪ রান হয়ে যাওয়াটা খুব কঠিন। ব্যাটিংয়ে তাওহিদ হৃদয়ের ভূমিকা আরও ভালো হতে পারতো বলে মনে করেন মুশতাক। বলেন, আমার বিশ্বাস আজ সে মোমেন্টাম না পাওয়ায় ভালো করতে পারেনি। হৃদয় খুব ভালো ক্রিকেটার, গেম চেঞ্জার। সে যখন ব‍্যাটিং করে খুব ভালো ভাবে বল কানেক্ট করে।

আগে এরকম দৃষ্টান্ত সে অনেকবারই দেখিয়েছে। দলের বোলিং-ফিল্ডিং ইউনিট নিয়েও কথা বলেন জাতীয় দলের স্পিন কোচ। কিছু জায়গায় খামতি ছিল উল্লেখ করে তিনি বলেন, কখনও আপনাকে ফিল্ডিং দিয়ে আক্রমণ করতে হবে, বল দিয়ে নয়। যেমন আগা সালমানকে পেস দেয়া যাবে না স্লো বল করতে হবে, ভেরিয়েশন দিতে হবে। হাসানের বিপক্ষে জোরে বল করাটা প্রয়োজন ছিলো। উল্লেখ্য, আগামীকাল শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান