ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন
‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে
যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা
ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল
রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে?
সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি
রোহিতের অনুরোধে কোচকে ফেরাল ভারত
মাস খানেক আগেই ভারতীয় দলের কোচিং প্যানেল থেকে বরখাস্ত করা হয়েছিল টি দিলীপকে। তবে এবার আবারো তাকে ফিল্ডিং কোচ হিসাবে নিয়োগ দিলো বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোহিত শর্মার অনুরোধেই নাকি গৌতম গম্ভীর দিলীপকে দলে ফিরিয়েছেন। বোর্ড ইতোমধ্যেই দিলীপকে ফিল্ডিং কোচ হিসাবে পুনর্নিয়োগ করেছে। আপাতত এক বছরের চুক্তি করা হয়েছে। তবে বোর্ডের চাওয়া ছিল বিদেশি ফিল্ডিং কোচ। কিন্তু পছন্দমতো কাউকে পাওয়া যায়নি বলে দিলীপকে ফেরানো হয়েছে।
বিসিসিআইয়ের এক সূত্র এ প্রসঙ্গে বলেছে, 'আমরা এক বছরের জন্য দিলীপকে নিয়োগ করেছি। তিনি দলের সঙ্গে ইংল্যান্ডে যাবেন।'
রাহুল দ্রাবিড়ের সময়ে ফিল্ডিং কোচ হিসাবে যথেষ্ট গুরুত্ব ছিল দিলীপের। গম্ভীরের
সঙ্গে বছরখানেক কাজ করেছেন। মে মাস পর্যন্ত চুক্তি থাকলেও অস্ট্রেলিয়া সিরিজের পরেই তাকে ছাঁটাই করা হয়। অভিষেক নায়ার এবং কিছু সাপোর্ট স্টাফও ছাঁটাই হন। শোনা গিয়েছিল, রোহিতের পছন্দের কোচ হওয়ার কারণে দিলীপ এবং অভিষেককে চাকরি হারাতে হয়েছে। অভিষেক কেকেআরে ফিরে গেলেও দিলীপ কোথাও যোগ দেননি। এখন শোনা যাচ্ছে, টেস্ট থেকে অবসর নেওয়ার পরে রোহিত নিজে থেকেই বোর্ড এবং গম্ভীরকে অনুরোধ করেছিলেন দিলীপকে ফিরিয়ে আনার জন্য। বোর্ডের কর্তাদের সঙ্গে গম্ভীরের আলোচনার পর দিলীপকে ফেরানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়।