যুক্তরাষ্ট্রে প্রবাসী জামালপুরবাসীর কল্যাণে অগ্রবর্তী অংশে থেকে কাজ করবো: নিম্মি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মে, ২০২৫
     ৯:১৩ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রে প্রবাসী জামালপুরবাসীর কল্যাণে অগ্রবর্তী অংশে থেকে কাজ করবো: নিম্মি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ | ৯:১৩ 343 ভিউ
বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির সাবেক নিউজ প্রেজেন্টার ও উত্তর আমেরিকার জনপ্রিয় উপস্হাপিকা, নিউইয়র্কের ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং গুড লাক হোম কেয়ারের চেয়ারম্যান শামসুন নাহার নিম্মি বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রবাসী জামালপুরবাসীর স্বার্থ রক্ষা এবং নিউইয়র্কে জামালপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন 'জামালপুর ভবন' নির্মানে সংশ্লিষ্ট সকলকে নিয়ে অগ্রনী ভূমিকা রাখবো। গতকাল সোমবার ২৬ মে নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে জামালপুর জেলা সমিতি ইউ এস এ ইনকের নব নির্বাচিত কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হওয়ার পর দেয়া বক্তব্যে নিম্মি এ কথা বলেন। তিনি আরো বলেন, আমার জন্ম ঢাকায় হলেও আমার দাদা বাড়ী জামালপুরে, নানা বাড়ি দেওয়ানগঙ্জে। জামালপুরের সঙ্গে রয়েছে আমার নাড়ির টান। আমি

দশ বছর ধরে আমেরিকায় আছি এবং প্রবাসীদের ভালোবাসা পেয়েছি। নতুন কমিটি বিশেষ করে নতুন সভাপতি বিশিষ্ট সংগঠক আবু বকর সিদ্দিকসহ যারা আমার উপর আস্হা রেখে আমাকে সহ সভাপতি নির্বাচিত করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি প্রবাসে জামালপুরবাসীর কল্যাণে আন্তরিক এবং অগ্রবর্তী অংশে থেকে কাজ করে যাবো। এ সময় তিনি জামালপুর ভবন নির্মানে দুই হাজার ডলার অনুদান প্রদানের ঘোষণা দেন। এ ঘোষণার পর সবাই নিম্মিকে করতালি দিয়ে অভিনন্দন জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান,শাহ নেওয়াজ গ্রুপের কর্ণধার শাহ নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কের বিদায়ী কনসাল জেনারেল নাজমুল হুদা, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ

সম্পাদক মোহাম্মদ আলী, ট্রাস্টি বোর্ডের সদস্য ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক ফকরুল আলম, রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, ব্যবসায়ী বেলায়েত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও আজকালের মার্কেটিং হেড আবু বকর সিদ্দিক। নতুন কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান সংঠনের সাবেক সভাপতি বিশিষ্ট রিয়েলেটর ফরিদ আলম। বক্তব্য রাখেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মূদ মসিউর রহমানসহ নেতৃবৃন্দ। সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী রানো নেওয়াজ, অনিক রাজসহ অনেকে। অনুষ্ঠান উপস্থাপনা করেন শারমিনা সিরাজ সোনিয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৭ মাসে মাজারে ৯৭ হামলা, ৬১% ধর্মীয় মতবিরোধে চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলায় ১০ সাংবাদিক আহত, গ্রেপ্তার ২ স্বাদের হালুয়া অ্যাসিডিটির সমস্যা কমান ঘরোয়া উপায়ে খাঁটি স্বর্ণ চেনার উপায় সূর্যের শক্তিতে চলে খুদে গাড়ি গণপরিষদ নির্বাচন নিয়ে দেশের রাজনীতিতে উত্তেজনা বাড়ছে দেশদ্রোহী ইউনুসের শেষ সময়ের মহাডাকাতি ইউনূসের আয়নায় নিজের মুখ: বাংলাদেশের আসল জালিয়াত কে? জামায়াতের আমীরের ইতিহাস বিকৃতি, বিপজ্জনক রাজনীতির পুরোনো কৌশল ফ্যাসিস্ট ইউনূস গংদের আজ্ঞাবহ আদালতের তথাকথিত রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ ক্যাঙ্গারু কোর্টের রায়ে আইনের অপমান: বঙ্গবন্ধু পরিবারকে টার্গেট করে দখলদার শাসনের নগ্ন রাজনৈতিক প্রতিহিংসা সংস্কার নয়, ক্ষমতা পাকাপোক্ত করার ফন্দি ইউনুস গংয়ের : রেহমান সোবহানের বক্তব্য স্বীকারোক্তি নাকি সমালোচনা? On Both Sides of the Prison Gate: Bangladesh 2.0 গনপরিষদ নাকি মাইনাস – 2 ? জামায়েতের দুই নীতি নারী এবং মুক্তিযুদ্ধ ভীতি শেখ হাসিনার সঙ্গে জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের কোনো গোপন বিষয়ে একমত হওয়ার দাবিটি ভুয়া। গণভোটের ব্যালটে নেই কোন সিরিয়াল নম্বর, গণভোটের নামে মুক্তিযুদ্ধের সংবিধান পরিবর্তনের গভীর ষড়যন্ত্রের এক নীল নকশা ক্ষমতার আড়ালে পৈশাচিকতা: এপস্টাইন ফাইলস ও সভ্যতার খসে পড়া মুখোশ ৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত, ২০.৭%-এর সঙ্গে আ.লীগ: টিআইবি