নিউ ইয়র্ক সিটির যে আসনে লড়বেন ল্যান্ডার, সমর্থন মামদানির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৫

আরও খবর

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬

পূর্ণিমার আলোয় রকওয়ে বিচে ফিরছে বহুল প্রতীক্ষিত জোছনা উৎসব: কয়েক বছর পর ৩১ জুলাই প্রবাসী বাঙালিদের মিলনমেলায় নাচ, গান, কবিতা, ঘুড়ি উৎসব ও তারকাদের অংশগ্রহণ

‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল

পুরস্কার গ্রহণ করলেন ড. মুহম্মদ জাফর ইকবাল

যুক্তরাষ্ট্র জুড়ে প্রচণ্ড দাবদাহ: স্থগিত ২৫০তম স্বাধীনতা দিবস

নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত।

নিউ ইয়র্ক সিটির যে আসনে লড়বেন ল্যান্ডার, সমর্থন মামদানির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৫ |
নিউ ইয়র্ক সিটির ১০ আসনে কংগ্রেস নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন সিটির হিসাবরক্ষক ব্র্যাড ল্যান্ডার। এ সিদ্ধান্তে ইতোমধ্যেই সমর্থন জানিয়েছেন সিটির মেয়র পদে নির্বাচিত জোরান মামদানি। ল্যান্ডারের সমর্থনে মামদানি বলেন, ‘ব্র্যাডের অটল নীতি, গভীর জ্ঞান ও আন্তরিকতা তাকে একজন সত্যিকারের নেতা করে তুলেছে। তিনি আমার একজন বিশ্বস্ত সহযোগী। ‘তাকে সমর্থন জানাতে পেরে আমি গর্বিত। কারণ আমি জানি যে তিনি তাদের জন্য কাজ করবেন যাদের সরকারের সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন।‘ নিউ ইয়র্ক সিটির হিসাবরক্ষক পদে ল্যান্ডারের মেয়াদ শেষ হবে চলতি বছরের ৩১শে ডিসেম্বর। এ পদে পরবর্তী নির্বাচনে তিনি আর অংশ নিবেন না বলে নিশ্চিত করেছেন ডেমোক্র্যাটিক পার্টির এ নেতা। পরিবর্তে ব্রুকলিন ও ম্যাহাটনের বেশ কয়েকটি এলাকা

নিয়ে গঠিত নিউ ইয়র্ক সিটির ১০ আসনে প্রতিদ্বন্দীতা করবেন। নির্বাচনী প্রচারণা শুরু করতে বুধবার রাতে ব্রুকলিনের সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখবেন ল্যান্ডার। মামদানি ছাড়াও ট্রাম্প বিরোধী ও অভিবাসীদের পক্ষে সোচ্চার ল্যান্ডারকে সমর্থন জানিয়েছেন ডেমোক্র্যাটিক সিনেট সদস্য বার্নি সেন্ডার্স ও এলিজাবেথ ওয়ারেন, পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামস, নিউ ইয়র্ক স্টেইট অ্যাসেম্বলি মেম্বার রবার্ট ক্যারল প্রমুখ। নির্বাচনী প্রচারণা শুরু করতে বুধবার ব্রুকলিনের সমর্থকদের উদ্দেশে ভাষণ দিবেন ল্যান্ডার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা কী নিয়ে? এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ বাড়ছে ডলারের দাম ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী ঢাকার আদালতপাড়ায় ভাড়ায় মেলে আসামি রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১ চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও দেশে স্বর্ণের দামে পতন ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের