নিউইয়র্কে ‘অর্থহীন’র প্রথম কনসার্ট ৩০ নভেম্বর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৫

নিউইয়র্কে ‘অর্থহীন’র প্রথম কনসার্ট ৩০ নভেম্বর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৫ |
বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন’ প্রথমবারের মতো নিউইয়র্কে কনসার্ট করবে। আগামী ৩০ নভেম্বর রোববার সন্ধ্যা ৬টায় সিটির ফ্লাশিংয়ে হিন্দু টেম্পল অডিটোরিয়মে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। অডিটরিয়ামটি প্রায় ৭০০ জনের ধারণক্ষমতা সম্পন্ন। মিউজিক বাংলা বস্টন আয়োজিত এই কনসার্টের সহযোগী হিসেবে থাকছে ইভেন্ট ইউসেএ এন্টারটেইনমেন্ট ও আইআর এন্টারটেইনমেন্ট। গত ২৪ নভেম্বর সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। খবর ইউএনএ’র। সংবাদ সম্মেলনে মিউজিক বাংলা বস্টনের কর্ণধার পারভেজ ছাড়াও টাইটেল স্পন্সর উৎসব গ্রæপের প্রেসিডেন্ট ও সিইও রায়হান জামান, অর্থহীন ব্যান্ড দলের নেতা ও প্রধান ভোকাল সাইদুস সালেহীন খালেদ সুমন (বাসবাবা সুমন) বক্তব্য রাখেন।এসময় অন্যান্যের মধ্যে

মঞ্চে উপবিষ্ট ছিলেন ইভেন্ট ইউএসএ এন্টারটেইন্টমেন্টের প্রেসিডেন্ট ও সিইও এনাম চৌধুরী, পিংক নয়েজ-এর প্রেসিডেন্ট ও সিইও আরিফুজ্জামান আরিফ, অনুষ্ঠানের স্পন্সর সিনিয়র লিগ্যাল ইমিগ্রেশন কনসালট্যান্ট নাসরিন আহমেদ, আইআর এন্টারটেইন্টমেন্টের সায়িদ ইমাম বুলবুল প্রমুখ। সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় উপস্থাপিকা ও নিউজ প্রেজেন্টার সাদিয়া খন্দকার রিয়া। সংবাদ সম্মেলনে পারভেজ জানান, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফর করছে ‘অর্থহীন’ ব্যান্ড। ইতিমধ্যে দলটি বস্টন, মিশিগান, লুইজিয়ানা, ডালাস, পারডু বিশ্ববিদ্যালয় ও ভার্জিনিয়ায় কনসার্ট করেছে প্রবাসীদের মন জয় করেছে। ব্যান্ডটি আগামী ৩০ নভেম্বর রোববার পারফর্ম করবে বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কে। এরপর ১৪ ডিসেম্বর শেষ কনসার্ট হবে সান দিয়াগো শহরে।তিনি আরো জানান, ‘প্রবাসী ভক্তদের কাছে ‘অর্থহীন’ বরাবরই প্রিয়। নিউইয়র্কবাসী ভক্ত- দর্শকদের

চাহিদার কারনেই দলটিকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ‘অর্থহীন’ সবার মন জয় করবেন বলে িিন আশাবাদ ব্যক্ত করেন। রায়হান জামান বলেন, অর্থহীন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল। নিউইয়র্কের আয়োজনে উৎসব গ্রæপ যুক্ত থাকতে পেরে গর্বিত। তিনি বলেন, যে কোনো ভালো কিছুর সঙ্গে উৎসব গ্রæপ অতীতেও ছিলো আগামীতেও থাকবে। তিনি অর্থহীন ব্যান্ড দলের কনসার্টের সার্বিক সফলতা কামনা করেন। সাইদুস সালেহীন খালেদ সুমন (বাসবাবা সুমন) জানান, দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা হচ্ছিল তাদের। কিন্তু শারীরিক অবস্থা সহ নানা কারণে সেটি সম্ভব হয়নি। তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছি। এখন আগের তুলনায় অনেকটা সুস্থ, তাই আয়োজকদের কথা রেখেছি। দুই বছর অপেক্ষার পর এবার

যুক্তরাষ্ট্রে আসা সম্ভব হয়েছে। হয়তো নিউইয়র্কে এটাই শেষ কনসার্ট হবে। তিনি বলেন, দেশে কনসার্ট করা কমফোর্টেবল, কিন্তু প্রবাসে কনসার্ট আয়োজন করা অনেক কষ্টের।তিনি সবার দোয়া কামনা করেন এবং নিউইয়র্কের দর্শকরা অর্থহীনের গান উপভোগ করবেন এবং নিউইয়র্কের শো ভিন্নধর্মী শো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ১৯৯৮ সালে ‘অর্থহীন’ গান শুরু করলেও ২০০০ সাল থেকে অনেক জনপ্রিয় হয়েছে। ১০ বছর আগের ‘অর্থহীন’ এর পারফর্ম আর এখনকার পারফর্ম অনেক পার্থক্য। তিনি অনুষ্ঠানটি উপভোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানান। পরে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সাইদুস সালেহীন খালেদ সুমন বলেন, ব্যাংককে একটি দূর্ঘটনার শিকার হওয়ার পর আমার শরীরে ৫৬টি সার্জারী হয়েছে,

আমার চোখ দুটি রিয়েল (আসল) না, আমার শরীরের উপর দিয়ে অনেক কিছু গিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল