অ্যামেরিকায় বড় হামলার পরিকল্পনা, বন্দুক ভর্তি গাড়িসহ পাক-বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৫

আরও খবর

নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী

শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র‍্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়জয়কার: সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী বুবলী, সেরা পরিচালক হৃদি হক; আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি আহমেদ শরীফ

নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬

অ্যামেরিকায় বড় হামলার পরিকল্পনা, বন্দুক ভর্তি গাড়িসহ পাক-বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৫ |
স্কুল ক্যাম্পাসে গণ হত্যার পরিকল্পনার অভিযোগে ২৪ বছর বয়সী লুকমান খান নামে এক পাকিস্তানি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ নভেম্বর পুলিশ এই অভিবাসী যুবক কে আটক করে। ডিপার্টমেন্ট অফ জাস্টিস (ডিওজে) জানায়, তার কাছ থেকে প্রচুর পরিমাণে বন্দুক, গোলাবারুদ, বডি আর্মার পাওয়া গেছে। এছাড়া তার কাছে একটি নোটবুকও পাওয়া যায়- যেখানে লেখা ছিল ‘সবাইকে মেরে ফেলতে হবে’ এবং ‘শহীদ’ হওয়ার ইচ্ছার কথা। ডেলাওয়্যার ইউনিভার্সটির ছাত্র লুকমান খানকে গত ২৪ নভেম্বর পিকআপ ট্রাকে বসে থাকতে দেখে পুলিশ কর্মকর্তারা তল্লাশি চালান। ডিওজে এক বিবৃতিতে জানায়, তল্লাশির সময় পুলিশ গাড়ির ভেতর থেকে একটি পয়েন্ট ৩৫৭ ক্যালিবারের গ্লক পিস্তল খুঁজে পান। পিস্তলটিতে ২৭ রাউন্ড গুলি ভর্তি

ছিল এবং একটি আগ্নেয়াস্ত্র ব্রেস কিটের সাহায্যে সেটিকে আধা-স্বয়ংক্রিয় রাইফেলে রূপান্তর করা হয়েছিল। এছাড়া আরও তিনটি লোডেড ২৭-রাউন্ড ম্যাগাজিন, একটি লোডেড গ্লক ৯ মিমি ম্যাগাজিন, একটি বুলেটপ্রুফ আর্মার প্লেট এবং একটি মার্বেল কম্পোজিশন নোটবুক পাওয়া যায়। নিউ ইয়র্ক পোস্ট–এর প্রতিবেদনে বলা হয়েছে, হাতে লেখা নোটবুকে লুকমান খান আরও অস্ত্র সংগ্রহ, সেগুলো কীভাবে হামলায় ব্যবহার করা যায় এবং হামলার পর কীভাবে পুলিশের নজর এড়ানো যাবে এসব নিয়ে বিস্তারিত লিখেছিলেন। নোটবুকে ডেলাওয়্যার ইউনিভার্সিটির পুলিশ ডিপার্টমেন্টের এক কর্মকর্তার নামও উল্লেখ ছিল। এছাড়া নোটবুকে ভবনের নকশা ও ভবনটির প্রবেশ ও বের হওয়ার পথসহ ইউডি পুলিশ স্টেশনের কথাও লেখা ছিল। নোটবুক জুড়ে বারবার ‘সবাইকে মেরে ফেলো’ এবং ‘শহীদ

হওয়া’ জাতীয় বাক্য পাওয়া গেছে। পুলিশের মতে, নোটবুকের সব লেখাই ছিল আগে থেকেই পরিকল্পিত হামলার ছক এবং স্পষ্ট যুদ্ধকৌশল। নিউ ইয়র্ক পোস্ট জানায়, হামলার উদ্দেশ্য পুরোপুরি পরিষ্কার না হলেও গ্রেপ্তারের পর লুকমান পুলিশকে জানায়, শহীদ হওয়া সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। লুকমান খানের জন্ম পাকিস্তানে হলেও ছোটবেলা থেকেই তিনি অ্যামেরিকায় থাকছেন এবং এখন তিনি অ্যামেরিকান নাগরিক। গ্রেপ্তারের পর এফবিআই লুকমান খানের উইলমিংটনের বাসায় তল্লাশি চালায়। সেখানে তারা একটি এআর -স্টাইলের রাইফেল উদ্ধার করে, যাতে রেড-ডট স্কোপ লাগানো ছিল। আরও একটি গ্লক পিস্তল পাওয়া যায়, যার সঙ্গে অবৈধ একটি যন্ত্র লাগানো ছিল। এটি পিস্তলটিকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনগানে পরিণত করে, যা মিনিটে প্রায় ১,২০০ রাউন্ড গুলি

ছুড়তে পারে। এছাড়া আরও ১১টি লম্বা ম্যাগাজিন, মারাত্মক হোলো-পয়েন্ট বুলেট, এবং একটি বুলেটপ্রুফ জ্যাকেট পাওয়া যায়। খানের কাছে থাকা কোনো অস্ত্রই আইন অনুযায়ী নিবন্ধিত ছিল না। ২৪ নভেম্বর গ্রেপ্তার হওয়ার দুই দিন পরে, ২৬ নভেম্বর তাকে অবৈধভাবে মেশিনগান রাখার অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়। এফবিআই মামলাটি আরও তদন্ত করছে। বর্তমানে লুকমান কারা হেফাজতেই রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সামনে বিএনপি-আ.লীগ পেছনে প্রশাসন সিন্ডিকেট প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ রাজনৈতিক প্রতিহিংসা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সায়মা ওয়াজেদ: ডব্লিউএইচওর বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন ৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা! মির্জা ফখরুলের ২৫৫, অলির ভোট ৮৮ স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি শিবির নিয়ন্ত্রিত রাকসু তহবিলে বিপুল আর্থিক ঘাপলা: হদিস মিলছে না ব্যয়ের বাবার মৃত্যুর পর মেসির আবেগঘন গোল প্রতিমন্ত্রী পুতুলের সুপারিশ না শোনায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রত্যাহার গ্যাস সংকটে চরম বিপর্যয়ের মুখে শিল্পাঞ্চল, বন্ধ ৯০০-এর বেশি টেক্সটাইল মিল চোরাই মোটরসাইকেলসহ ডিবির হাতে আটক জামায়াত নেতার বাবা দ্বিগুণেরও বেশি দামে এক কার্গো এলএনজি কিনছে সরকার, একই দরে কেনা হবে আরও ১৪ কার্গো আর্থিক সংকট ও অনিয়ম শঙ্কায় বিপিএল আয়োজন করবে না বিসিবি, জানালেন তামিম ধানমন্ডি ৩২ ভাঙচুর-লুটপাট: ইউনূস, আসিফ নজরুল, শফিকুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন নিল না আদালত মাত্র ৬ হাজার টাকায় নির্মিত সিনেমার আয় ২৬ কোটি টাকা! রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ