গণভোটের ব্যালটে নেই কোন সিরিয়াল নম্বর, গণভোটের নামে মুক্তিযুদ্ধের সংবিধান পরিবর্তনের গভীর ষড়যন্ত্রের এক নীল নকশা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ February, ২০২৬

গণভোটের ব্যালটে নেই কোন সিরিয়াল নম্বর, গণভোটের নামে মুক্তিযুদ্ধের সংবিধান পরিবর্তনের গভীর ষড়যন্ত্রের এক নীল নকশা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ February, ২০২৬ |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক গণভোটকে ঘিরে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, তার উত্তর এখনো জাতি পায়নি। সংসদ নির্বাচনের ব্যালট পেপারে দৃশ্যমান সিরিয়াল নম্বর থাকলেও গণভোটের ব্যালটে সেই নম্বর অনুপস্থি। এ বাস্তবতা জনমনে নতুন করে সন্দেহের জন্ম দিয়েছে। প্রশ্নটি সহজ: সংসদ নির্বাচনে যদি ব্যালটের ট্র্যাকিং, হিসাব ও জবাবদিহিতার জন্য সিরিয়াল নম্বর প্রয়োজন হয়, তবে গণভোটে তা অপ্রয়োজনীয় কেন? গণভোট কি কম গুরুত্বপূর্ণ? নাকি এখানে এমন একটি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, যার স্বচ্ছতা জনগণের সামনে তুলে ধরার সাহস দেখানো হয়নি? সমালোচকদের অভিযোগ, এই দ্বৈত মানদণ্ড প্রশাসনিক অদক্ষতা নয় বরং একটি অস্বচ্ছ ও বিতর্কিত নির্বাচনী ব্যবস্থার প্রতিফলন। তাদের মতে, অবৈধ ইউনুস নিয়ন্ত্রিত অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব

নির্বাচন ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা করতে ব্যর্থ হয়েছে। বরং একের পর এক সিদ্ধান্ত জনসন্দেহ আরও ঘনীভূত করেছে। গণভোটের নামে মিথ্যা নাটকে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানকে ভূলন্ঠিত করাই কি এদের মূল লক্ষ্য। আরও গুরুতর অভিযোগ হলো—এই পুরো প্রক্রিয়াই সংবিধানসম্মত কাঠামো ও রাজনৈতিক ঐকমত্যের বাইরে গিয়েছে। বিরোধী মতামত উপেক্ষা করে, বিতর্কিত পরিবেশে নির্বাচন আয়োজনের ফলে নির্বাচনের বৈধতা নিয়েই প্রশ্ন উঠেছে। সমালোচকদের ভাষায়, “স্বচ্ছতা ছাড়া নির্বাচন কেবল আনুষ্ঠানিকতা; গণতন্ত্র নয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো স্পষ্ট ব্যাখ্যা না আসায় পরিস্থিতি আরও উদ্বেগজনক। যদি সত্যিই বিকল্প নিরাপত্তা ব্যবস্থা থেকে থাকে, তবে তা পরিষ্কারভাবে জানানো হচ্ছে না কেন? কেন এই নীরবতা?গণতন্ত্রের শক্তি কাগজে

নয়, আস্থায়। আর আস্থা তৈরি হয় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে। ব্যালট পেপারের মতো মৌলিক বিষয়ে অস্পষ্টতা থাকলে সেটি শুধু কারিগরি ত্রুটি নয়—এটি রাজনৈতিক দায়বদ্ধতার প্রশ্ন। আজ প্রয়োজন স্পষ্ট জবাব। প্রয়োজন খোলামেলা ব্যাখ্যা। কারণ জনগণের ভোট কোনো পরীক্ষামূলক প্রক্রিয়া নয়—এটি রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার। সেই অধিকার নিয়ে কোনো ধোঁয়াশা গণতন্ত্র হত্যার সামীল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের