নিউইয়র্কে বাফলো আওয়ামী লীগের ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা। – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৫

নিউইয়র্কে বাফলো আওয়ামী লীগের ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা।

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৫ |
মহান বিজয় দিবস উপলক্ষে বাফেলো আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হলো মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধের কমান্ডার ও বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি ড. নুরুন নবী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবু ইউসুফ, মুক্তিযোদ্ধা শরীফ হাসান এবং মুক্তিযোদ্ধা মেহের দেবনাথ। সভায়সভাপতিত্ব করেন বাফেলো আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফাহিম। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা প্রামাণ্য চিত্র প্রদর্শনের প্রেক্ষিতে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা আজ নতুন করে আক্রমণের মুখে। তাঁদের ভাষায়, “বাংলা মানচিত্র কামড়ে ধরেছে ইউনুস নামের শকুন।”

তাঁরা অভিযোগ করেন, ফ্যাসিবাদী মানসিকতা ও উগ্রবাদী শক্তি ইতিহাস বিকৃতি করে রাষ্ট্রের ভিত নড়বড়ে করার চেষ্টা করছে এবং রাজাকারচক্রকে পুনর্বাসনের পথ তৈরি করছে। আলোচনায় ড. নুরুন নবী বলেন, মুক্তিযুদ্ধ কেবল অতীত নয়—এটি চলমান লড়াই। যে কোনো রূপে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলাই বিজয়ের প্রকৃত শ্রদ্ধা। বক্তারা আরও বলেন, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষায় প্রবাসে থেকেও ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি। সভাপতির বক্তব্যে বলা হয়, ইতিহাসের প্রশ্নে কোনো আপস নেই। যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বা উগ্রবাদকে প্রশ্রয় দেয়, তাদের রাজনৈতিক ও নৈতিকভাবে প্রতিহত করতেই হবে। আলোচনায় অংশগ্রহণকারীরা দেশকে ফ্যাসিবাদ ও রাজাকারদের হাত থেকে রক্ষায় সোচ্চার আন্দোলনের ডাক দেন। অনুষ্ঠান শেষে

মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শনের মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিহাস জানার আহ্বান জানানো হয় এবং বিজয়ের চেতনায় ঐক্যবদ্ধ থাকার শপথ নেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল