হাল ছেড়ে দেন ডাক্তার, স্বামীর সেবায় ক্যানসার জয় স্ত্রীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মে, ২০২৫

হাল ছেড়ে দেন ডাক্তার, স্বামীর সেবায় ক্যানসার জয় স্ত্রীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ |
চীনের গুয়াংসি প্রদেশের বাসিন্দা ডেংয়ের বয়স ৩০। ২০১৬ সালে একটি বিয়ে বাড়িতে তার সঙ্গে দেখা হয় ইয়ে মেইদি নামে এক তরুণীর। ইয়ে মেইদি তখন ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। দুই জনের আলাপ ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয়। রোগের জন্য ইয়ে প্রথমে ডেংকে প্রত্যাখ্যান করে। কিন্তু ডেং তার সঙ্গেই জীবন কাটাতে চান। পরে ইয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে ২০১৯ সালে দুজনে বিয়ে করেন। বিয়ের পর তাদের এক সন্তানও হয়‌। তারপর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় ইয়েকে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ইয়ে মেইদির ক্যানসারের চিকিৎসা ছিল যথেষ্ট ব্যয়বহুল। ৩ লাখ মার্কিন ডলার ব্যয় হয় তার চিকিৎসায়। এত টাকা ব্যয়ের পরও চিকিৎসকরা আশা

ছেড়ে দিয়ে ছিলেন। ইয়েও আশা ছেড়ে দিতে বলে ডেংকে। কিন্তু ডেং আশা ছাড়েননি। বরং দ্বিগুণ আশা নিয়ে স্ত্রীর পাশে থেকেছেন। স্ত্রীকে সাহস জোগাতে মাঝে মধ্যে গান শুনিয়েছেন, নাচ করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন থাকা স্ত্রীর পাশে দাঁড়াতে নিজের চাকরিও ছেড়ে দেন ডেং। স্ত্রীর প্রতি ডেংয়ের ভালোবাসা ও যথাযথ সেবাযত্নের ফলে ইয়ে মেইদি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। দীর্ঘদিন কোমায় থাকার পর বর্তমানে হাঁটাচলা শুরু করেছেন মেইদি। তাদের পুরো পরিবার আগের মতো ফুরফুরে মেজাজে ফিরেছে। সংবাদমাধ্যমকে ডেং বলেন, ওর এখনও চলে যাওয়ার বয়স হয়নি। আমরা সবাই মিলে এখন খুশি আছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য